মেদিনীপুর: গত তিনদিনে তিনটি বড়ো ময়াল সাপ উদ্ধার পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন স্থান থেকে ৷জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় এই বড়ো সাপগুলি উদ্ধার হয়েছে বলা জানিয়েছে বনবিভাগ। চন্দ্রকোণা বনাঞ্চলের বনকর্মীরা উদ্ধার করে পু…
মেদিনীপুর: গত তিনদিনে
তিনটি বড়ো ময়াল সাপ উদ্ধার পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন
স্থান থেকে ৷জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় এই
বড়ো সাপগুলি উদ্ধার হয়েছে বলা জানিয়েছে বনবিভাগ। চন্দ্রকোণা
বনাঞ্চলের বনকর্মীরা উদ্ধার করে পুনরায় গভীর জঙ্গলে ছেড়ে দেয়।
বন দফতর থেকে জানা গিয়েছে, গড়বেতার ডাইনমারী, আঁধারনয়ন এলাকায় জঙ্গলছেড়ে কয়েকদিনে
পরপর লোকালয়ের কাছে সাপগুলিকে চলে আসতে দেখেন স্থানীয়রা। খবর দেন
বন দফতরে। বনকর্মীরা গিয়ে উদ্ধার করেন।কয়েকদিন পরপর এই ঘটনা ঘটাতে খানিকটা আতঙ্কিতও
স্থানীয়রা ৷ তবে অভয় দিয়েছেন বনকর্তারা ৷
বনদফতরের ব্যখ্যা- মূলত
শীতের সময় রৌদ্রের তাপ নিতে এইসময় জঙ্গল ছেড়ে বেরিয়ে পড়ে। তখন দেখা মিলে এই
বড়ো আকারের ময়ালদের। গত শনি ও রবিবার আঁধারনয়ন থেকে এবং সোমবার
ডাইনমারী থেকে উদ্ধার করে এমনই কয়েকটা সাপকে। পরপর ময়াল উদ্ধারের
পরে পশ্চিম মেদিনীপুরে এই সাপের সংখ্যা
বেড়েছে বলে দাবি বন দফতরের। বিগত কয়েকবছরে খুবই কম দেখা মিলত এই সাপের।
অনেকেই মনে করেছেন, জঙ্গলে ব্যাপক হারে আগুন লাগানোর ফলে সাপ সহ অন্যান্য প্রানীর সংখ্যাও কমে
গিয়েছে। সেইসঙ্গে উঁচু উই ঢিপি নষ্ট, খাদ্যের অভাবও রয়েছে।
তবে গত দু'বছর ধরে বন দফতরের ব্যাপক সচেতনতার প্রচারের ফল
মিলল হাতে নাতে। চন্দ্রকোণা বনাঞ্চলের আধিকারিক তমালকান্তি মুখার্জী জানিয়েছেন,
“জঙ্গল ছেড়ে লোকালয়ে রোদ্রের তাপ নিতে এইসময় এরা জঙ্গল লাগোয়া
জমিতে বেরিয়ে পড়ে। তবে ইদানীং জঙ্গলে আগুন লাগানোর প্রবণতা কম হওয়ায় ময়ালের
সংখ্যা বৃদ্ধি পেয়েছে৷”

কোন মন্তব্য নেই