মেদিনীপুর: শনিবার সকাল থেকেই মেদিনীপুর পৌরসভার সামনে কয়েকশো পৌর কর্মীদের বিক্ষোভ।তাদের দাবি-" দুমাস ধরে তাদের দৈনিক বেতবের নির্দিষ্ট পরিমাণ কেটে নিচ্ছে পৌর কর্তৃপক্ষ। তারই প্রতিবাদে এই বিক্ষোভ"।বেতন বাড়ানোর সাথে সাথে স…
মেদিনীপুর: শনিবার সকাল থেকেই
মেদিনীপুর পৌরসভার সামনে কয়েকশো পৌর কর্মীদের বিক্ষোভ।তাদের দাবি-"
দুমাস ধরে তাদের দৈনিক বেতবের নির্দিষ্ট পরিমাণ কেটে নিচ্ছে পৌর কর্তৃপক্ষ। তারই প্রতিবাদে এই বিক্ষোভ"।বেতন বাড়ানোর সাথে
সাথে স্থায়ী করনের দাবিও করেছেন তাঁরা ৷
মেদিনীপুর পৌরসভা এলাকাতে সাফাই ও
বিভিন্ন প্রকল্পের কর্মী মিলিয়ে ১০০০ এর বেশি রয়েছে। অস্থায়ী ও বিভিন্ন
প্রকল্পের চুক্তিভিত্তিক কর্মীদের প্রতিদিনের যে বেতন দেওয়া হয় সেই বেতন ২৪ টাকা
করে প্রতিদিন কেটে নেওয়া হয়েছে বলে দাবি এই কর্মীদের।
এছাড়াও আরো সুযোগ-সুবিধা পাননি বলেই দাবি তাদের।
শ্রমিক সংগঠনের নেতা তপন মুখার্জি
বলেন -" অস্থায়ী ও বিভিন্ন প্রকল্পের কর্মীরাই মেদিনীপুর পৌরসভা এলাকাকে পরিচ্ছন্ন রাখে। করোনা থেকে ডেঙ্গু বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে কাজ
করে এরা। অথচ সুবিধার দিক থেকে এদের কমিয়ে রাখা হয়েছে। আমরা বেতন বাড়ানোর দাবি
করেছিলাম বহুবার, উল্টে দেখলাম গত দুমাস ধরে ২৪ টাকা করে প্রতিদিন
ওদের বেতন কেটে নেওয়া হয়েছে। তাই কর্মীদের পুরনো দাবি সব মেটাতে হবে, সেই সঙ্গে কেটে নেওয়া বেতন ফেরত দিতে
হবে। যতক্ষণ না তা হচ্ছে কাজ বন্ধ রেখে এই আন্দোলন চলবে।"
এই আন্দোলনের ফলে শনিবার সকাল
থেকেই মেদিনীপুর পৌর এলাকায় সাফাই কাজ সহ নিত্য প্রয়োজনীয় কাজগুলি বন্ধ রয়েছে।

কোন মন্তব্য নেই