Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Elephant Attack:তাড়ানো হয়েছিল ২৫ টি হাতিকে, ফিরেই শাটার ভেঙে খেলো রেশনের আটা ও মুদি দোকানের গুড়

চাঁদড়া: কয়েক সপ্তাহ ধরেই পাকা ধানের জমিতে নেমে ধান খেয়ে তাণ্ডব চালাচ্ছিল ২৫ টি হাতির একটি দল। চাষীদের চাপে হুলা পার্টি দিয়ে সেই হাতির দলকে বৃহস্পতিবার রাতে তাড়ানো শুরু হয়েছিল। নির্দিষ্ট একটি স্থানে হাতিগুলিকে তাড়িয়ে হুলা …

 


চাঁদড়া: কয়েক সপ্তাহ ধরেই পাকা ধানের জমিতে নেমে ধান খেয়ে তাণ্ডব চালাচ্ছিল ২৫ টি হাতির একটি দল। চাষীদের চাপে হুলা পার্টি দিয়ে সেই হাতির দলকে বৃহস্পতিবার রাতে তাড়ানো শুরু হয়েছিল। নির্দিষ্ট একটি স্থানে হাতিগুলিকে তাড়িয়ে হুলা পার্টি ফিরে যেতেই ফিরে আসে সেই হাতির দল। ভোররাতে চাঁদড়া এলাকায় এক রেশন দোকানের শাটার ভেঙে লুট করে খেলো ভেতরে থাকা রেশনের আটা। পাশে আরও একটি মুদির দোকানের দরজা ভেঙে খেয়ে ফেলল দোকানের গুড়।ক্ষোভ কৃষক ও স্থানীয় বাসিন্দাদের।

শুক্রবার ভোরে এই কাণ্ডে হাতির উপদ্রব নিয়ে গ্রামবাসীরা যেমন আতঙ্কিত, তেমনি ক্ষোভ উগরে দিয়েছেন বনদপ্তর এর ভূমিকা নিয়ে। বন দফতর থেকে জানা গিয়েছে, ২৫ টি হাতি রয়েছে। তার মধ্যে কয়েকটি হাতি দলছুট হয়ে এই তান্ডব চালিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বন দফতরের হুলা পার্টি বৃহস্পতিবার বিকেলের চাঁদড়ার ডুমুরকোঠা জঙ্গল থেকে হাতির পালকে নিয়ে গিয়ে ঝুনঝুনি এলাকার জমিতে ছেড়ে দিয়ে চলে যায়। ওই হাতির পালই রাতে ফিরে এসে পাকা ধানে ব্যাপক ক্ষতি করে। ভোরবেলা জঙ্গলে ফিরে আসার সময় চাঁদড়া বাজারের দোকানগুলিতে হানা দেয়।

বনদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা থেকে পুনরায় ওই হাতির পালকে অন্যত্র তাড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই