Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Murder: মদ্যপ অবস্থায় ঠাকুমাকে এক থাপ্পড়, মৃত্যু ঠাকুমার, গ্রেপ্তার গুনধর নাতি

চন্দ্রকোনা: মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে ঠাকুমাকে কষিয়ে থাপ্পড়। সেই মারেই মৃত্যু হল বৃদ্ধা ঠাকুমার। শুক্রবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বামুনপুকুর এলাকায়।জা…

 

চন্দ্রকোনা: মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে ঠাকুমাকে কষিয়ে থাপ্পড়। সেই মারেই মৃত্যু হল বৃদ্ধা ঠাকুমার। শুক্রবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বামুনপুকুর এলাকায়।জানাযায়,মৃত ঠাকুমার নাম মালতী দাস(৭৩) আর গুনধর নাতির নাম রিন্টু দাস(৩০)।স্থানীয়রা জানান- বৃদ্ধাতে তাঁর চার ছেলের পরিবারের কেউই দেখতেন না ৷ নিজেই কেটে জীবন চালাতো৷ তারপরও অত্যাচার চলতো ছেলে-বৌমা নাতিদের ৷সেই মদ্যপ নাতির মারেই মারা গেলেন বৃদ্ধা ৷ স্থানীয়রাই পুলিশকে জানালে গ্রেফতার করা হয়ে মদ্যপ নাতিকে ৷

জানা গিয়েছে, মৃত বৃদ্ধার চার ছেলে ভরা সংসার। কিন্তু ছেলেরা কেউই দেখতো না বৃদ্ধা মাকে। উল্টে প্রতিনিয়ত মারধর করতো বলে দাবি স্থানীয়দের।তাই বৃদ্ধা একাই একটি চালাঘরে বসবাস করতো ৷ এমনকি নিজে কাজ করে পেট চালাতেন।মৃত মালতি দাসের ছেলে ও নাতিরা প্রায় অত্যাচার চালাতো বলে অভিযোগ। শুক্রবার সন্ধ্যা নাগাদ বৃদ্ধার বড় ছেলের ছেলে তথা অভিযুক্ত নাতি রিন্টু দাস চড়াও হয় তার ঠাকুমা মালতী দাসের উপর ৷ মদ্যপ অবস্থায় বেধড়ক মারধর করা হয় বলে দাবি স্থানীয়দের ৷ মদ্যপ অবস্থায় থাপ্পড় মারতেই মৃত্যু হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা ৷ জানজানি হতেই পাড়া-প্রতিবেশীরা ক্ষোভে ফেটে পড়েন।অভিযুক্ত গুণধর নাতিকে পুলিশে খবর দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনায় অবশ্য গুণধর নাতি ক্যামেরার সামনে স্বীকার করে নেয়৷ সে জানায়- মদ্যপ অবস্থায় রাগের মাথায় ঠাকুমাকে চড় মেরে ফেলাতে এরকম ঘটনা ঘটবে বলে বুঝতে পারেনি। স্থানীয় বাসিন্দারা জানান-অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় পাড়ার লোকজনকেও অতিষ্ঠ করে তোলে। প্রতিদিনই মদ খেয়ে এসে গালাগালি মারপিট চলতো তার।পাড়ার লোকজনও অতিষ্ট তার কারনে ৷



কোন মন্তব্য নেই