দাঁতন: পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বসে সাইবার জালিয়াতি ৷ হরিয়ানার কৃষকের একাউন্ট থেকে ৪০ লক্ষ টাকা গায়েব করে জমা করা হয়েছিল দাঁতনের গরীব গ্রামবাসীদের একাউন্টে ৷ সামান্য কিছু টাকার প্রতিশ্রুতী দিয়ে এই জালিয়াতরা সরল গ্রামবাসীদের একাউ…
দাঁতন: পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বসে সাইবার জালিয়াতি ৷ হরিয়ানার কৃষকের একাউন্ট থেকে ৪০ লক্ষ টাকা গায়েব করে জমা করা হয়েছিল দাঁতনের গরীব গ্রামবাসীদের একাউন্টে ৷ সামান্য কিছু টাকার প্রতিশ্রুতী দিয়ে এই জালিয়াতরা সরল গ্রামবাসীদের একাউন্টে টাকা লেনদেন শুরু করেছিল ৷ হরিয়ানা থেকে পুলিশ তদন্তে নেমে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে এসে দুজনকে গ্রেফতার করে ৷ একজনের নাম অনল জানা, অপরজন যোগীন্দরনাথ মহল ৷ শুরু হয়েছে তদন্ত ৷ বিষয়টা জানতে পেরে চোখ কপালে গ্রামবাসীদেরও ৷
পুলিশ সুত্রে জানা গিয়েছে, হরিয়ানার রেওয়ারি থানা এলাকার এক কৃষক সম্প্রতি জমি বিক্রি করে মোটা টাকা নিজের একাউন্টে রেখেছিলেন ৷ সেই ব্যাক্তির সাথে সাইবার জালিয়াতি করে তার একাউন্ট থেকে ৪০ লক্ষ টাকা সরিয়ে নেয় দুষ্কৃতিরা ৷ এই ঘটনাতে ওই কৃষক ৭ নভেম্বর রেওয়ারি থানাতে অভিযোগ জানালে রেওয়ারি এলাকার সাইবার সেল তদন্তে নামে ৷ তদন্তে নেমে বুঝতে পারে সেই টাকা পশ্চিম মেদিনীপুরের দাঁতন এলাকার কিছু লোকদের একাউন্টে দেওয়া হয়েছে ৷ এরপরই দাঁতন থানার পুলিশের সাথে যোগাযোগ করে তদন্তে হাজির হয় রেওয়ারি থানার পুলিশ ৷
মঙ্গলবার পুলিশ তদন্তে নেমে দাঁতনের তালদা এলাকা থেকে অনল জানা ও খন্ডরুই এলাকা থেকে যোগীন্দরনাথ মহল নামে দুজনকে গ্রেফতার করেছে ৷ তাদের গ্রেফতার করে শুরু হয়েছে জেরা ও তদন্ত ৷ উঠে নানা তথ্য ৷ পুলিশ জানতে পারে গরীব সরল গ্রামবাসীদের সামান্য কিছু অর্থের বিনিময়ে অভিযুক্ত হ্যাকাররা তাদের একাউন্ট ব্যাবহার করতো ৷ সেই একাউন্টেই জালিয়াতির টাকা জমা হতো ৷
দাঁতনের এমনই এক একাউন্ট দেওয়া যুবক উত্তম দাস বলেন- “ ওরা আমাদের বলেছিল একাউন্ট ব্যাবহার করতে দিলে প্রতিমাসে দেড়-থেকে দু হাজার টাকা করে দেবে ৷কয়েকবার টাকা দিয়েছে ৷ তার বদলে ওরা আমাদের নামে একাউন্ট খুলে এটিএম কার্ড সহ সবটাই ব্যাবহার করছিল ৷ আমি তেমন কিছুই এসবের জানতাম না ৷”

কোন মন্তব্য নেই