Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Fire:নাড়া নষ্ট করতে লাগানো আগুন ছড়ালো বাতাসে, আধ কিমি দূরে পুড়লো ধান, ঝাঁপালো কৃষকেরা

ক্ষীরপাই:  পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাইয়ের মাড় এলাকায় বালিমাঠে এই কান্ড ঘটেছে বুধবার সন্ধ্যায়। ঐদিন বিকেলে লাগানো আগুন বাতাসে ছড়িয়ে সন্ধ্যার পর মাঠে কেটে রাখা ধান উড়িয়ে দিয়েছে অনেকটা। বড় ক্ষতি আটকাতে গ্রামবাসীরা ঝাঁপিয…

 


ক্ষীরপাই:  পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাইয়ের মাড় এলাকায় বালিমাঠে এই কান্ড ঘটেছে বুধবার সন্ধ্যায়। ঐদিন বিকেলে লাগানো আগুন বাতাসে ছড়িয়ে সন্ধ্যার পর মাঠে কেটে রাখা ধান উড়িয়ে দিয়েছে অনেকটা। বড় ক্ষতি আটকাতে গ্রামবাসীরা ঝাঁপিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে রাতেই।

 স্থানীয় বাসিন্দারা জানান,স্থানীয় একদল কৃষক ধান কাটার পর কৃষি  জমিতে পড়ে থাকা নাড়া ও খড় পোড়ানোর কাজ করছিলেন। সেই আগুন গিয়ে লাগে ক্ষীরপাই পৌর এলাকা তিন নাম্বার ওয়ার্ডের বাসিন্দা পতিত পবন দাসের কৃষি জমিতে কাটা হয়ে পড়ে থাকা ধানের, সন্ধ্যের পর আগুন লাগে। মাঠের মধ্যেই পুড়ে যায় ১০ কাঠা জমির সম্পূর্ণ ধান। সেখান থেকে আগুন আরো ছড়াতে থাকে বাতাস পেয়ে। প্রত্যক্ষদর্শী বাসিন্দা প্রভাস ঘোষ বলেন-" এই আগুন হাফ কিলোমিটার এর বেশি ছড়িয়ে গিয়েছিল। আমরা দূর থেকে দেখে সকলেই ছুটে এসেছিলাম। কেটে রাখা জমির পাকা ধান ছাড়াও দাঁড়িয়ে থাকা বহু ধানের জমিতে আগুন লাগার পরিস্থিতি তৈরি হয়েছিল।" 

 ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে প্রতিত পবনের পরিবারের সদস্যরা পুলিশ প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসন সকলকেই বিষয়টি জানিয়েছেন, দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির জন্য।

 যদিও একাধিকবার প্রশাসনের তরফ থেকে নাড়া পোড়ানো বন্ধ নিয়ে সচেতনামূলক প্রচার চালানো হলেও প্রতিনিয়ত জেলার বিভিন্ন জায়গায় কৃষি জমিতে পড়ানো হচ্ছে নাড়া, ছড়াচ্ছে দূষণ।

কোন মন্তব্য নেই