Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Aids:করোণা প্রভাব ফেলেছে এডস সংক্রমণেও, বহিরাগতদের কারণে পশ্চিম মেদিনীপুরের বাড়লো এইডস সংক্রমিত

মেদিনীপুর: ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হচ্ছে। পশ্চিম মেদিনীপুরেও এই দিবস একটু বেশি মাত্রায় পালিত হওয়া শুরু হলো। কারণ আগের বছরের তুলনায় এই বছর এইডসে আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বেড়েছে জেলায়। ২৬ দিন ধরে তাই এই স…

 


মেদিনীপুর: ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হচ্ছে। পশ্চিম মেদিনীপুরেও এই দিবস একটু বেশি মাত্রায় পালিত হওয়া শুরু হলো। কারণ আগের বছরের তুলনায় এই বছর এইডসে আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বেড়েছে জেলায়। ২৬ দিন ধরে তাই এই সচেতনতার যাত্রা শুরু হচ্ছে জেলাতে। স্বাস্থ্য দপ্তরের উদ্বেগ ঘাটাল মহকুমাকে নিয়ে। করোনার সময় বহি:রাজ্যে কাজ হারিয়ে ঘাটাল মহকুমাতে ফিরে আসা দের সংখ্যা বেশি ছিল। তাদের হাত ধরেই ঘাটাল মহকুমা তে সব থেকে বেশি এইডস ছড়িয়েছে বলে দাবি স্বাস্থ্য দপ্তরের।

বৃহস্পতিবার সকালে মেদিনীপুর শহরে এইডস দিবস উপলক্ষে বিশেষ সুসজ্জিত রেলি ও ট্যাবলোর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শংকর সারেঙ্গী, ও পৌর প্রধান সৌমেন খান। এই ট্যাবলো আগামী ২৬ দিন ধরে জেলা জুড়ে প্রচার চালাবে এইডস এর বিরুদ্ধে। একাধিক আয়োজন হবে ঘাটাল মহকুমাতে।

মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন-" জেলার মধ্যে সবথেকে বেশি এইডস ছড়িয়েছে ঘাটাল মহকুমাতে। ওই মহকুমার ঘাটাল দাসপুর এলাকা থেকে বহু মানুষ দিল্লি বোম্বাই সহ বহি:রাজ্যে কাজে গিয়ে থাকেন। করোনার সময় তারা বেশিরভাগটাই এলাকায় ফিরেছিল। তাদের মাধ্যমেই এইডস বেড়ে গিয়েছে জেলাতে।২০২১ সালে যেখানে এইডস আক্রান্ত ছিল জেলায় ১২৮ জন, ২০২২ এ সেখানে হয়েছে ১৩৯ জন। বিষয়টি উদ্বেগের।"

কোন মন্তব্য নেই