মেদিনীপুর: মেদিনীপুর পৌরসভার লোহার ডাস্টবিন গাড়ি সহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে স্ক্রাপ্ট গোডাউনে বিক্রি করতে গিয়েছিলেন যুবক। বিক্রির মুহূর্তে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন পৌরসভার এক আধিকারিক। নজরে পড়তেই আটক করেন সকলকে। পুলিশ ডেকে গ…
মেদিনীপুর: মেদিনীপুর পৌরসভার লোহার ডাস্টবিন গাড়ি সহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে স্ক্রাপ্ট গোডাউনে বিক্রি করতে গিয়েছিলেন যুবক। বিক্রির মুহূর্তে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন পৌরসভার এক আধিকারিক। নজরে পড়তেই আটক করেন সকলকে। পুলিশ ডেকে গ্রেপ্তার করা হলো বিক্রি করতে আসার যুবককে। জেরার মুখে ক্রেতা দোকানদার।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুর শহর সংলগ্ন গোলকুয়াচক এলাকায়। ওই এলাকাতে রয়েছে পুরনো স্ক্র্যাপ একটি গোডাউন। যেখানে পুরনো লোহা ও অন্যান্য সামগ্রী কেনা হয়ে থাকে। সেখানে এক যুবক পৌরসভার আবর্জনা বহনকারী একটি ডাস্টবিন ট্রলি গাড়ি বিক্রি করছিলেন। ওই সময় ওই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন সীতারাম মাহাতো নামে মেদিনীপুর পৌরসভার এক আধিকারিক। তিনি ডাস্টবিনের ওই গাড়িটি স্ক্র্যাপ গোডাউনের পাশে দেখে দাঁড়িয়ে পড়েন। সামনে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন বিক্রি করতে আসার যুবক ও ক্রেতা দোকানদারকে। প্রথমে তারা তেমন পাতা না দিলেও সীতারাম বাবু নিজের পরিচয় দিয়ে তথ্য উদ্ধার করেন। জানতে পারেন লোহার গোডাউনে বিক্রি করতে এসেছে এক যুবক ওই গাড়ি গুলি।

কোন মন্তব্য নেই