Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Dilip Ghosh:"গরু পাচার আটকানোর নামে গোয়ালাদের গরু আটকানো হচ্ছে, এটা বাড়াবাড়ি হলে আন্দোলন হবে"-দিলীপ ঘোষ

মেদিনীপুর: পশ্চিম মেদনীপুরের জেলা বিজেপি কার্যালয়ে দলীয় কর্মীদের নিয়ে একটি বৈঠকের জন্য উপস্থিত হয়েছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। বুধবার শালবনী ও মেদিনীপুর পশ্চিম মন্ডলের কর্মীদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল…

 


মেদিনীপুর: পশ্চিম মেদনীপুরের জেলা বিজেপি কার্যালয়ে দলীয় কর্মীদের নিয়ে একটি বৈঠকের জন্য উপস্থিত হয়েছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। বুধবার শালবনী ও মেদিনীপুর পশ্চিম মন্ডলের কর্মীদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে গরু পাচার প্রসঙ্গে এদিন অন্য আরো একটি অভিযোগ করলেন দিলীপ ঘোষ।

এদিন দিলীপ ঘোষ বলেন-" বাংলাদেশে গরু পাচার আটকাতে পারছে না পুলিশ। অথচ বিহার ঝাড়খন্ড থেকে গোয়ালারা যে সমস্ত গরু আনে আমাদেরকে দুধ সরবরাহ করার জন্য তাকে আটকে দিচ্ছে পুলিশ। এক একটা গরুর দাম ৬০ থেকে ৭০ হাজার টাকা। এই সমস্ত দামি গরুকে আটকে রেখে মেরে ফেলছে পুলিশ। গোয়ালারা সেই অভিযোগ নিয়ে আমাদের কাছে এসেছিল। আমরা বিষয়টি দেখছি। এভাবে গোয়ালাদের ক্ষতি করা হলে আমরা আবার বড় আন্দোলনে যাব।"

বিজেপির দিলীপ ঘোষের মতোই কুনাল ঘোষ চা চক্র করেছেন সম্প্রতি। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের ব্যঙ্গ-" দিদিমণিও প্রধানমন্ত্রীর অনেক কিছুই অনুকরণ করেন। কোন কিছু ভাল মনে করে যদি অনুকরণ করে ভালো হয় তাহলে খুব ভালো জিনিস। আমরা এর জন্য রয়ালিটি নেব না।"

কোন মন্তব্য নেই