Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Accident: ​শুনশান গভীর রাতে মেদিনীপুরের রাস্তায় গতির নেশায় বাইকে দুই কিশোর,মাইলস্টোনে ধাক্কা মেরে মৃত্যু

মেদিনীপুর: পথ নিরাপত্তা সচেতনতার মাস চলছে পুলিশের পক্ষ থেকে। প্রতিদিনই প্রতিটি থানা এলাকাতে পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতার পাঠ দিচ্ছেন পুলিশকর্তারা। তার মাঝেই খোঁজ মেদিনীপুর শহরে গভীর রাতে দুই কিশোরের প্রচন্ড গতিতে বাইক চালানো। রাস…

 

মেদিনীপুর: পথ নিরাপত্তা সচেতনতার মাস চলছে পুলিশের পক্ষ থেকে। প্রতিদিনই প্রতিটি থানা এলাকাতে পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতার পাঠ দিচ্ছেন পুলিশকর্তারা। তার মাঝেই খোঁজ মেদিনীপুর শহরে গভীর রাতে দুই কিশোরের প্রচন্ড গতিতে বাইক চালানো। রাস্তার পাশে মাইলস্টোনে ধাক্কা মেরে ড্রেনে দুজনেই। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। অন্যদিকে মেদিনীপুর শহর সংলগ্ন কোলসান্ডা এলাকায় এক পুলিশ আধিকারিক এর চার চাকার গাড়ির ধাক্কাতে গুরুতর জখম হলেন আরো এক বাইক আরোহী।

প্রথম ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির চক এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন-বৃহস্পতিবার রাত আড়াইটা নাগাদ জগন্নাথ মন্দির চক এলাকায় প্রচন্ড জোরে একটি আওয়াজ হয়। স্থানীয় বাসিন্দারা বেরিয়ে দেখেন একটি মোটর বাইক অনেক দূরে ছিটকে পড়ে রয়েছে। তুই কিশোর ড্রেনে পড়ে গোঙাচ্ছে। স্থানীয়রা দ্রুত কোতোয়ালি থানাতে খবর দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাদের দেখে সেখানেই মৃত ঘোষণা করেন।
মৃতদের একজন রূপম চ্যাটার্জী (১৭) শহরের পাটনা বাজার এলাকার বাসিন্দা। অপরজন দেবব্রত কর (১৬) শহরের ভোলাময়রা চক এলাকার বাসিন্দা। দুজনেই স্কুল ছাত্র। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন-" প্রচন্ড গতিতে বাইক চালিয়ে এসে গভীর রাতে ওই দুই কিশোর রাস্তার পাশে থাকা মাইলস্টনে ধাক্কা মেরেছিল। তা থেকেই ছিটকে পড়ে যায় পরে মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনাটি।"

অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর সদর ব্লকের কোলসান্ডা এলাকায় প্রচন্ড গতিতে থাকা পুলিশ আধিকারিক এর একটি চার চাকার গাড়ি উল্টো দিক থেকে আসা এক বাইক আরোহী কে ধাক্কা মারে। গুরুতর জখম হন ওই বাইক চালক। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মুস্তাফা কাজী বলেন-" বাইকটি মেদিনীপুর থেকে কেশপুরের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসছিল পুলিশের গাড়িটি। পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই বাইক আরোহীকে। এরপরে আমরা সকলে মিলে ও পুলিশের গাড়িতে থাকা লোকজন আহত বাইক আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি"। ওই যুবক গুরুতর যখম অবস্থায় মেদিনীপুর হাসপাতালে চিকিৎসাধীন।

কোন মন্তব্য নেই