Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Elephant attack:হাতির হামলা হরিয়াতাড়াতে, ভোরের বেলা ভেঙে দিল মাটির বাড়ি

খড়গপুর: খড়গপুর গ্রামীনের হরিয়াতাড়া এলাকায় শুক্রবার ভোরেই স্থানীয় বাসিন্দার মাটির বাড়ি ভেঙে দিল হাতিতে। স্থানীয়দের দাবি খাবারের খোঁজে  ভোরে বেশ কয়েকটি হাতি প্রবেশ করেছিল। বাড়িতে হাতির হামলা বুঝতে পেরে কোনক্রমে পালিয়ে বা…

 

খড়গপুর: খড়গপুর গ্রামীনের হরিয়াতাড়া এলাকায় শুক্রবার ভোরেই স্থানীয় বাসিন্দার মাটির বাড়ি ভেঙে দিল হাতিতে। স্থানীয়দের দাবি খাবারের খোঁজে  ভোরে বেশ কয়েকটি হাতি প্রবেশ করেছিল। বাড়িতে হাতির হামলা বুঝতে পেরে কোনক্রমে পালিয়ে বাঁচেন পরিবারের লোকজন। তারপরেই বেশ কয়েকটি হাতি খাবারের খোঁজে মাটির বাড়িটি তছনছ করেছে।

কয়েক সপ্তাহ ধরেই কলাইকুন্ডা রেঞ্জ এলাকার জঙ্গল থেকে প্রায় ১২ টি হাতির একটি দল তাণ্ডব করে চলেছে সংলগ্ন এলাকার চাষের জমি ও গ্রামে। প্রতিদিনই ক্ষয়ক্ষতি অব্যাহত রয়েছে।

স্থানীয় হুলা পার্টির সদস্যরা জানান-গ্রামের লোকজনকে আগেই সাবধান করে দেওয়া হয়েছিল যে কোন রকম মাদক জাতীয় জিনিস ও খাদ্য সামগ্রী বাড়িতে বেশি পরিমাণে মজুদ রাখবেন না। বিশেষ করে মাদক জাতীয় জিনিস কোনরকম বাড়িতে না থাকে। এর ফলে গ্রামবাসীরা সতর্ক হয়ে তাই করেও ছিল। তা সত্ত্বেও খাবারের অভাবে হাতির পাল গ্রামে ঢুকে এভাবে আতঙ্ক তৈরি করেছে। বহু মানুষের চাষের জমি তছনছ করে ফেলেছে।

শুক্রবার ভোরের বেলা মাটির বাড়ি ভেঙে ফেলাতে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে হরিয়াতাড়ার মুদিপাড়া এলাকায়। বনদপ্তরের পক্ষ থেকেও সতর্কতা জারি করে খোলা পার্টির সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে।

কোন মন্তব্য নেই