Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

cow smuggling: উড়িষ্যা থেকে বাংলায় গরু পাচারের চেষ্টা, গভীর রাতে দাঁতনে নাকাতে আটকে ফেরত গেল ৭০০ গরু সহ ৮টি ট্রাক

দাঁতন : ফের গরু পাচারের ছক বানচাল করল পুলিশ। উড়িষ্যা থেকে বাংলায় গরু  নিয়ে প্রবেশকরতে গিয়ে পুলিশের নাকা চেকিংয়ে আটকা পড়ল৮ টি গরু বোঝায় ট্রাক। সবকিছু পরীক্ষা করে পুনরায় উড়িষ্যায় ফেরত পাঠালো পুলিশ। বিজেপির পক্ষ থেকে এটা গর…


দাঁতনফের গরু পাচারের ছক বানচাল করল পুলিশ। উড়িষ্যা থেকে বাংলায় গরু  নিয়ে প্রবেশ করতে গিয়ে পুলিশের নাকা চেকিংয়ে আটকা পড়ল ৮ টি গরু বোঝায় ট্রাক। সবকিছু পরীক্ষা করে পুনরায় উড়িষ্যায় ফেরত পাঠালো পুলিশ। বিজেপির পক্ষ থেকে এটা গরু পাচার ও তৃণমূলের যুক্ত থাকার কথা বলা হলেও উল্টো অভিযোগ করেছে তৃণনামূলও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,শনিবার রাতের দিকে উড়িষ্যা বাংলা সীমান্ত পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের সোনাকনিয়া এলাকায় পুলিশের নাকা চেকিং চলছিল। সেই সময় উড়িষ্যার দিক থেকে মালবোঝাই কিছু ট্রাক সোনাকনিয়ার দিকে আসছিল। সন্দেহ হওয়ায় ট্রাকগুলোকে আটকায় পুলিশ কর্মীরা। তারপর গাড়ির উপরে উঠে দেখা যায় তাতে গরু ভর্তি রয়েছে ৷ চালকদের জিজ্ঞাসাবাদ করে নাকাতে থাকা পুলিশ আধিকারিকরা ৷ তাতে বোঝা যায় সেগুলি নিয়ে প্রবেশের চেষ্টা হচ্ছে এরাজ্যে ৷ সেই সাথে আরও নানা অসংগতি বুঝতে পারে পুলিশ ৷
গরুগুলি উড়িষ্যার ভদ্রক থেকে নিয়ে আসা হয়। বেলদাতে সেগুলো নামানোর কথা ছিল। আটটি গাড়িতে প্রায় প্রায় ৭০০ গরু ছিল।
একাধিক তথ্য উদ্ধার করার পর গাড়িগুলোকে পুরায় ফেরত সেই পথেই উল্টে ফেরত পাঠায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ৷ পরে সেগুলিকে আটক করে জলেশ্বর থানার পুলিশ ৷ শনিবার পুলিশ সুপার দিনেশ কুমার বলেন-" সীমান্তে কড়া নাকা চেকিং চলছিল ৷ যেকারনে এই গরু ভর্তি লরিগুলি প্রবেশ করতে বাধা পায় ৷ আমরা প্রবেশ করতে দিই নি ৷ তবে বালেশ্বর জেলার পুলিশ তাদের আটক করেছে ৷ "

আর এই নিয়ে সরব হয়েছেন দাঁতনের তৃণমূলের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। তার দাবি-"ভিন রাজ্য থেকে বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীরা বাংলায় গরুগুলি জাতীয় সড়ক হয়ে পাচার করছিল। এই পাচারে স্থানীয় বিজেপির এক নেতা জড়িত রয়েছে ৷ পুলিশ সক্রিয় পদক্ষেপ নিচ্ছে না।অবিলম্বে অভিযুক্ত বিজেপি নেতার ভূমিকা দেখে তাকে গ্রেপ্তার যাতে করা হয় তার জন্য পুলিশকে জানিয়েছি।"
এ বিষয়ে বিজেপি জেলা সহ সভাপতি অরূপ দাস বলেন-" সারা দেশ জানে এই গরু পাচার কান্ড তৃণমূলের। দাঁতনের বিষয়টিও তৃণমূল জড়িত নিশ্চিত ভাবে। পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিলেই বেরিয়ে আসবে নাম।"

কোন মন্তব্য নেই