Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Suvendu Adhikari:শুভেন্দু অধিকারীর ঠিকানায় "মানসিক সুস্থতা" কামনা করে কটাক্ষপূর্ণ হাজার পোস্ট কার্ড ঘাটাল থেকে

ঘাটাল: শিশু দিবসে বিরোধী দলনেতার মানসিক সুস্থতা কামনা করে পোস্ট অফিস এর মাধ্যমে এক হাজার পোস্ট কার্ড পাঠালো ঘাটাল সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস। সমস্ত চিঠি পাঠানো হয় শান্তি কুঞ্জের ঠিকানায়। ঘাটাল সাংগঠনিক জেলার  তৃণমূল যুব ক…



ঘাটাল: শিশু দিবসে বিরোধী দলনেতার মানসিক সুস্থতা কামনা করে পোস্ট অফিস এর মাধ্যমে এক হাজার পোস্ট কার্ড পাঠালো ঘাটাল সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস। সমস্ত চিঠি পাঠানো হয় শান্তি কুঞ্জের ঠিকানায়। ঘাটাল সাংগঠনিক জেলার  তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ঘাটালের বিভিন্ন জায়গার পোস্ট অফিস  থেকে এই হাজার চিঠি পাঠানো হয়।


অন্যান্য জায়গার মতোই চন্দ্রকোনার পোস্ট অফিসে এদিন ঘাটাল সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তীর নেতৃত্বে চন্দ্রকোনা পোস্ট অফিস থেকেও পাঠানো হয় শতাধিক চিঠি।এদিকে সমস্ত পোস্টারে শুভেন্দু অধিকারীকে কটুক্তি ও  ব্যাঙ্গ করে  ছবি দিয়ে একাধি বার্তা লেখা আছে। তাতে লেখা রয়েছে "টু- গাদ্দার অধিকারী" 'মানসিক সুস্থতা কামনা করি', আবার কোনটাতে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে লেখা আছে "চাল ত্রিপাল চোর অধিকারী, গেট ওয়েল সুন।"

সৌরভ চক্রবর্তী বলেন-" শিশু দিবসে শুভেন্দু অধিকারীর মানসিক সুস্থতা কামনা করে এই চিঠি গুলি দেওয়া হয়েছে। আমাদের সাংগঠনিক জেলা বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার চিঠি এরকম পাঠানো হচ্ছে।"

কোন মন্তব্য নেই