Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Medinipur live:তিনদিন পরিবারের লোক ও পুলিশ খুঁজে পায়নি গৃহবধূকে, পরে দেহ ভেসে উঠলো পুকুর থেকে

শালবনী: গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন শালবনির বুড়িশোল গ্রামের গৃহবধূ সুদেষ্ণা পাল(২৪)। কৃষক পরিবারের বধু নিখোঁজ হয়েছিলেন শুক্রবার থেকে । পরিবারের লোকেরা ছাড়াও পুলিশের পক্ষ থেকেও খোঁজ শুরু হয়েছিল। বাড়ির পাশের পুকুরে জেলে দিয়ে জ…

 

শালবনী: গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন শালবনির বুড়িশোল গ্রামের গৃহবধূ সুদেষ্ণা পাল(২৪)। কৃষক পরিবারের বধু নিখোঁজ হয়েছিলেন শুক্রবার থেকে । পরিবারের লোকেরা ছাড়াও পুলিশের পক্ষ থেকেও খোঁজ শুরু হয়েছিল। বাড়ির পাশের পুকুরে জেলে দিয়ে জাল টানানো হয়েছে। কোনভাবেই সন্ধান মেলেনি। রবিবার সকালে সেই পুকুর থেকেই বধুর দেহ ভেসে ওঠে। তদন্ত শুরু করেছে শালবনি থানার পুলিশ।
বুড়িশোল গ্রামের ওই বধু সমস্ত দিক থেকেই সুস্থ ছিলেন বলেই দাবি পরিবারের। মৃতার কাকা শশুর বিশ্বনাথ পাল বলেন-" গত তিন দিন আগে থেকেই নিখোঁজ ছিল সে। রাত্রে তাকে বাড়িতে না পেয়ে আমরা খোঁজ শুরু করেছিলাম। বাড়ির পাশে পুকুরের পাড়ে আলো জ্বলছিল। সেদিন ও পরদিন পুকুরে জাল টেনে জেলে দিয়ে তল্লাশি করেছি। কোন সন্ধান মেলেনি। ঘটনার পরদিন সকালেই পুলিশকেও জানানো হয়েছিল পুলিশও তদন্ত শুরু করেছিল। এর মাঝেই রবিবার বাড়ির পাশের সেই পুকুরের মাঝ থেকেই বৌমার দেহ ভেসে ওঠে। কিভাবে এই ঘটনা ঘটলো বুঝতে পারছি না। সবার সঙ্গে সম্পর্ক ভালো ছিল। পুলিশ কে আমরা তদন্ত করতে অনুরোধ করেছি।"

কোন মন্তব্য নেই