নারায়নগড়: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে কার্যকর্তা সম্মেলনে হাজির হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সম্মেলনের শুরু থেকে শেষটা সবটাই ছিল শাসকদলের দুর্নীতির প্রতিবাদ করে বক্তব্য।সম্মেলন শেরে সাংবাদিকদের সামনে টেট তা…
নারায়নগড়: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে কার্যকর্তা সম্মেলনে হাজির হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সম্মেলনের শুরু থেকে শেষটা সবটাই ছিল শাসকদলের দুর্নীতির প্রতিবাদ করে বক্তব্য।
সম্মেলন শেরে সাংবাদিকদের সামনে টেট তালিকাতে বিভিন্ন নেতাদের নাম থাকা প্রসঙ্গে বলেন- "আমার খুব দুঃখ লাগছে, টেট উত্তীর্ণদের তালিকাতে সবার নাম আছে আমার নাম নেই। আশা করেছিলাম আমিও উত্তীর্ণ হতে পারব। ২০১৪ সালের তালিকা যা বেরিয়েছে তাতে বোঝা যাচ্ছে দুর্নীতি কি পরিমান হয়েছে। সাদা খাতা জমা দেওয়ার যে লজ্জা সেই লজ্জা ঢাকতেই এরকম তালিকা হয়েছে। সুজন চক্রবর্তীর দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় পরে অমিত সাহ হয়েছে, আমরা নরেন্দ্র মোদির জন্য অপেক্ষা করছি এবার।"
এদিন কেন্দ্রীয় সরকারের বরাদ্দ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন -" কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা আমরা কোথাও আটকাতে বলিনি। শুধু বলেছি হিসাব নিয়ে তবে দেবেন। তা না হলে কেন্দ্রীয় সরকার টাকা দেবে আর সেই টাকা বান্ধবীর বাড়িতে রাখা হবে ,এটা হবে না।"
মঙ্গলবার বেলপাহাড়িতে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে একই সময় ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে বেশ কয়েকটি কর্মসূচি নিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন-" আমি আমার দলের কার্যক্রম করতে এবং আদিবাসী সমাজের কাছে ক্ষমা চাইতে যাব আমি। পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী একজন আদিবাসী মহিলা সম্বন্ধে যে কুরুচিকর মন্তব্য করেছেন তার জন্য আমি নিজে ক্ষমা চাইতে আদিবাসী সমাজের কাছে যাচ্ছি। আগামীকাল আমি সেখানে থাকবো, তাদের সঙ্গেই গৌরব দিবস পালন করব। বেলপাহাড়ির আদিবাসী সমাজের কাছে আহ্বান জানাবো- মুখ্যমন্ত্রী আপনাদের ওখানে যাচ্ছেন, আপনারা দলমত নির্বিশেষে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবেন অখিল গিরিকে যেন মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া হয় ও গ্রেফতার করা হয়। "

কোন মন্তব্য নেই