Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Medinipur Live:পরিবহন দপ্তরের অভিযান মেদিনীপুরে, স্কুল ভ্যান সহ আটক বহুগাড়ি

মেদিনীপুর: বুধবার সকাল থেকেই মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকায় পরিবহন দপ্তরের পক্ষ থেকে অভিযান শুরু হলো। গাড়ির মেকানিক্যাল ও কাগজপত্রের খুঁটিনাটি দেখতে এই অভিযান। এক ঘণ্টার মধ্যেই স্কুল ভ্যান ও বেসরকারি বাস সহ বারোটি গাড়ি আটক। আটক…



মেদিনীপুর: বুধবার সকাল থেকেই মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকায় পরিবহন দপ্তরের পক্ষ থেকে অভিযান শুরু হলো। গাড়ির মেকানিক্যাল ও কাগজপত্রের খুঁটিনাটি দেখতে এই অভিযান। এক ঘণ্টার মধ্যেই স্কুল ভ্যান ও বেসরকারি বাস সহ বারোটি গাড়ি আটক। আটক বালি গাড়িও।

ধরে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে, জেলাশাসকের নির্দেশে পুলিশ ও ভূমি রাজস্ব দপ্তর সক্রিয়ভাবে অভিযান শুরু করেছিল। মেদিনীপুর খড়গপুর ও ঘাটাল জুড়ে এই অভিযান চলছিল। বালি খাদানে অভিযান চালিয়ে বহু বেআইনি বালি তোলা যন্ত্র বাজেয়াপ্ত হয়েছিল। বহু বালি গাড়ি ওভারলোড এর অভিযোগে আটক হয়েছিল। এবার পরিবহন দপ্তর আলাদা করে অভিযান শুরু করলো।

বুধবার সকাল থেকে পরিবহন দপ্তরের আধিকারিক অমিত দত্ত এর নেতৃত্বে অভিযান শুরু হয় মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড় থেকে। এক ঘণ্টার মধ্যেই কয়েকটি স্কুল ভ্যান সহ, বালি ভর্তি ট্রাক্টর, বেসরকারি কয়েকটি বাস ও অন্যান্য গাড়ি আটক হয়ে যায়। যাদের কাগজপত্রসহ বিভিন্ন রকম সমস্যা ছিল। আপাতত পরিবহন দপ্তর অভিযান জেলা জুড়ে জোরদার করছে বলে আধিকারিক জানিয়েছেন বুধবার।

কোন মন্তব্য নেই