Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Medinipur Live:মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম থেকে বেরোতেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর মন্ত্রী বীরবাহা হাঁসদা-র

ঝাড়গ্রাম:- মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে একটি প্রশাসনিক সভা করতে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ সেখানে সভা সেরে রাতে ঝাড়গ্রাম রাজবাড়িতে ছিলেন ৷ বুধবার বেলা ১ টা নাগাদ ঝাড়গ্রাম থেকে হেলিকপ্টারে করে উড়ে…


ঝাড়গ্রাম:- মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে একটি প্রশাসনিক সভা করতে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ সেখানে সভা সেরে রাতে ঝাড়গ্রাম রাজবাড়িতে ছিলেন ৷ বুধবার বেলা ১ টা নাগাদ ঝাড়গ্রাম থেকে হেলিকপ্টারে করে উড়ে যেতেই সোজা ঝাড়গ্রাম থানাতে হাজির হন মন্ত্রী বীরবাহা হাঁসদা ৷ সেখানে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করেন ৷ এসসি-এসটি আইনে অভিযোগ দায়ের করেন সম্মানহানীর ৷ 
সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কে নিয়ে মন্ত্রী অখিল গিরির করা মন্তব্যে জলঘোলা পরিস্থিতির মাঝে বীরবাহা হাঁসদা-কে নিয়েও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি কু-মন্তব্য সোস্যাল মিডিয়াতে ভাইরাল হতে শুরু করেছে ৷যেখানে শুভেন্দু অধিকারিকে কর্মীদের ভীড়ে বীরবাহা হাঁসদাকে পায়ের তলাতে রাখার কথা বলতে শোনা গিয়েছে ৷ এবার তাকে হাতিয়ার করেই বিভিন্ন স্থানে অভিযোগ দায়ের শুরু করেছে তৃণমূল ৷  বুধবার ঝাড়গ্রাম সফর সেরে মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার পরেই মন্ত্রী বীরবাহা হাঁসদা সোজা হাজির হয়েছিলেন ঝাড়গ্রাম থানাতে ৷ সেখানে শুভেন্দু অধিকারী সহ কয়েকজনের বিরুদ্ধে লিখিত এফআইআর করেন ৷ সেখানে উল্লেখ করেছেন - "শুভেন্দু অধিকারী প্রকাশ্যে আমার মতো একটি মহিলাকে পায়ের তলাতে রাখার কথা বলেছেন শুভেন্দু অধিকারী ৷ ঝাড়গ্রামের নেতাইয়ে ২০২২ সালের জানুয়ারিতে এই মন্তব্য করেছেন ৷ এর দ্বারা আমাদের মতো তপশিলী জাতি উপজাতিকে অপমান করা হয়েছে ৷"  তিন পাতার অভিযোগপত্রে আরও নানা অভিযোগ করে তপশিলী জাতি উপজাতি আইনে ব্যাবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে ৷ 


কোন মন্তব্য নেই