মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার একাধিক পেট্রোল পাম্পে বুধবার দুপুরের পর অভিযান চালালো ক্রেতা সুরক্ষা দপ্তর। দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে সঙ্গে নিয়েই এই অভিযান চালানো হয় বুধবার অনেক রাত পর্যন্ত। হিসেবে গ…
মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার একাধিক পেট্রোল পাম্পে বুধবার দুপুরের পর অভিযান চালালো ক্রেতা সুরক্ষা দপ্তর। দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে সঙ্গে নিয়েই এই অভিযান চালানো হয় বুধবার অনেক রাত পর্যন্ত। হিসেবে গড়মিল থাকায় সিল করে দেওয়া হলো বেশ কয়েকটি পাম্প।
বুধবার বিকেল থেকেই ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো সহ আধিকারিকরা অভিযানে বেরিয়েছিলেন জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলাতে। ঝাড়গ্রাম জেলায় বেশ কয়েকটি পাম্পে ঘুরে অসঙ্গতিও ধরেন। সেখান থেকে মেদিনীপুরে ফেরার পথে চাঁদড়া এলাকার একটি পেট্রোল পাম্পে অসঙ্গতি দেখতে পান পেট্রোলে। সেটিকে সিল করে পাম্প বন্ধ রাখার নির্দেশ দেন মন্ত্রীসহ দপ্তরের আধিকারিকরা। এরপর একইভাবে বুধবার সন্ধ্যার পর মেদিনীপুর শহরেও বেশ কয়েকটি পাম্পে অভিযান চালান তারা।
ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো এই অভিযানে সঙ্গে থাকলেও সবটা খোলাসা করেননি। তবে তিনি জানান পাম্পগুলি ঘুরে দেখছেন আধিকারিকরা। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সন্ধ্যার পর আধিকারিকরা ক্যামেরার সামনে কিছু না বললেও জানান একাধিক পাম্পে অসঙ্গতি ও গরমিল পাওয়া গেছে। সেগুলি শিল করা হয়েছে। কালকে পুনরায় দেখা হবে, প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই