Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

snake:মাঠে আলুর জমিতে জল দিতে গিয়ে বিষধর সাপের কামড় যুবককে,চন্দ্রবোড়াকে নিয়ে হাসপাতালে যুবক

চন্দ্রকোনা:  বুধবার এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নং ব্লকের হুড়হুড়িয়া গ্রামের।জানাযায়,বুধবার সকালে বাড়ি থেকে দুরে মাঠে আলু জমিতে জল সেচ দিতে গিয়েছিল মজিবুর পাঠান(২৪) নামের এক যুবক।আলু জমিতে জল দেও…

চন্দ্রকোনা:  বুধবার এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নং ব্লকের হুড়হুড়িয়া গ্রামের। জানাযায়,বুধবার সকালে বাড়ি থেকে দুরে মাঠে আলু জমিতে জল সেচ দিতে গিয়েছিল মজিবুর পাঠান(২৪) নামের এক যুবক।আলু জমিতে জল দেওয়ার সময় জমিতেই ছিল বিষধর চন্দ্রবোড়া সাপ।কোদাল দিয়ে জমির মাটি কাটতে গিয়ে আচমকাই হাতে কামড় দেয় বিষধর চন্দ্রবোড়া সাপটি ৷ দেখতে পেয়ে সাথে সাথেই খবর দেয় স্থানীয়দের।তাপরেই সাপটিকে কোদাল দিয়ে মেরে ফেলে সে ৷ এরপর সাপ সহ পরিবারের লোকজনের সাথে ওই যুবক চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে যায়।
হাসপাতালে প্রবেশ করেই চিকিত্সকদের সব বিষয়টি জানিয়ে সাপটিকেও দেখায় সে ৷ তারপরই শুরু হয়ে যায় সেই মতো চিকিত্সা ৷  বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক।এবিষয়ে হাসপাতালের বিএমওএইচ ডঃ স্বপ্ননীল মিস্ত্রি জানান, "সাপের কামড় খাওয়া এক যুবককে সাপ সহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে ৷ সাপটিকে চিহ্নিত করতে পারায় চিকিত্সার ক্ষেত্রে সুবিধা হয়েছে ৷ তার চিকিৎসা চলছে।তবে বেশকিছু সমস্যা দেখা দেওয়ায় তাকে পর্যবেক্ষনে রাখা হয়েছে। নিয়ন্ত্রনে মনে হলে তাকে এখানে রাখা হবে না হলে অন্যত্র রেফার করা হবে ৷"

কোন মন্তব্য নেই