নেপুরা: পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের নেপুরা গ্রামে নিখোঁজ হয়ে যাওয়া শিশুর খোঁজে তদন্তে নামলো সিআইডি দল। মঙ্গলবার দুপুরে সিআইডির একদল প্রতিনিধি সেখানে হাজির হয় । সম্ভাব্য বিভিন্ন স্থান খুঁজে দেখে তারা।গত বুধবার নেপুর…
নেপুরা: পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের নেপুরা গ্রামে নিখোঁজ হয়ে যাওয়া শিশুর খোঁজে তদন্তে নামলো সিআইডি দল। মঙ্গলবার দুপুরে সিআইডির একদল প্রতিনিধি সেখানে হাজির হয় । সম্ভাব্য বিভিন্ন স্থান খুঁজে দেখে তারা।
গত বুধবার নেপুরা গ্রামের পাঁচ বছরের শিশু অরণ্য মাঝি বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায়। বাড়ির সামনে খেলতে দেখে পাশেই স্নান করতে গিয়েছিল ওই শিশুর মা। আধ ঘণ্টার মধ্যে ফিরে এসে আর শিশুকে খুঁজে পায়নি। গুড়গুড়ি পাল থানায় নিখোঁজ ডায়েরি হয়েছে। সেই থেকে পুলিশ ও স্থানীয়রা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে খুঁজেছে।
শনিবার শিশুকে খুঁজতে স্নিফার ডগ ও ড্রোন নিয়ে তল্লাশি করেছে গুড়গুড়ি পাল থানার পুলিশ। কোন সন্ধান মেলেনি। এরপর মঙ্গলবার দুপুরে ওই গ্রামে হাজির হয় সিআইডির একদল প্রতিনিধি। নিখোঁজ শিশুর মাকে জিজ্ঞাসাবাদ করার পর গ্রামের পাশাপাশি বিভিন্ন স্থান ঘুরে দেখেন তারা। গ্রামের পাশে থাকা নদীর চর পর্যন্ত ঘুরে দেখেছেন।

কোন মন্তব্য নেই