মেদিনীপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলপাহাড়িতে সভা করছেন। একই দিনে ওই জেলার গোপীবল্লভপুরে আদিবাসীদের নিয়ে বিজেপিও কর্মসূচি গ্রহণ করেছে। এখানে উপস্থিত থাকছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার মেদিনীপুর শহর…
মেদিনীপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলপাহাড়িতে সভা করছেন। একই দিনে ওই জেলার গোপীবল্লভপুরে আদিবাসীদের নিয়ে বিজেপিও কর্মসূচি গ্রহণ করেছে। এখানে উপস্থিত থাকছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার মেদিনীপুর শহরের একটি হোটেল থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সভা থেকে বীরভূমের বিস্ফোরণের ঘটনা নিয়ে কটাক্ষ করেছেন রাজ্য প্রশাসনকে।
বীরভূমের বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন-"মুখ্যমন্ত্রীর নির্দেশ আর কেউ মানবে না। যত পঞ্চায়েত ভোট এগিয়ে আসবে তত এই ধরনের ঘটনা ঘটবে। মুখ্যমন্ত্রী এই কারণেই ভোট পিছিয়ে দিচ্ছেন। দলে যে গোষ্ঠী কোন দল রয়েছে সেগুলো যদি কিছুটা ধামাচাপা দেওয়া যায়। কিন্তু পঞ্চায়েত এমন একটা বোতলের জিনে পরিণত হয়েছে যে পঞ্চায়েত থেকে লক্ষ লক্ষ টাকা তার কর্মীদের ইনকাম করার ব্যবস্থা মুখ্যমন্ত্রী করে দিয়েছে। তাই সেই ভাগ কে পাবে তার উত্তরসুরী নিয়ে লড়াই চলছে।"
ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, পাল্টা সেই ঝাড়গ্রামের গোপীবল্লভপুরেই আদিবাসীদের প্রোগ্রামে বিজেপি রাজ্য সভাপতি। এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে সুকান্ত মজুমদার বলেন-" এটা অন্য কোন বিষয় নয়। আজকে বিশ্ব জনজাতি গৌরব দিবস। সেই দিনে আদিবাসীদের সঙ্গে কাটাবো সেটা পরিকল্পনা ছিল। তবে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন তারপরে কোন মুখে আদিবাসীদের কাছে যাচ্ছেন তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে। মুখ্যমন্ত্রীর ধৃষ্টতা দেখেও অবাক হচ্ছি। তবে দ্রৌপদী মুর্মুকে নিয়ে যেভাবে মন্তব্য করা হয়েছে আদিবাসী সমাজের কাছে তার জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে। তবে অন্য রাজ্য হলে বক্তব্য দেয়া মন্ত্রীকে কান ধরে রাজ্য সভা থেকে বের করে দেওয়া হতো। কিন্তু দুঃখের বিষয় ৭২ ঘণ্টা পার হয়ে গেল মুখ্যমন্ত্রীর ক্ষমা চাইতে। আদিবাসী সমাজের কাছে মনে হয় না সেই হারিয়ে যাওয়া সম্মান ফিরে পাবে মুখ্যমন্ত্রী।"
বর্তমান রাজ্যপালের ভূমিকা তে অসন্তুষ্ট বিজেপির একটা অংশ। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিজেপি রাজ্য সভাপতি বলেন-" পশ্চিমবঙ্গের এই মুহূর্তে কোন স্থায়ী রাজ্যপাল নেই। আমরা আশা করব স্থায়ী রাজ্যপাল খুব তাড়াতাড়ি পাব। সেই রাজ্যপাল শীঘ্রই দায়িত্ব গ্রহণ করবেন।"

কোন মন্তব্য নেই