Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Mamata Banerjee:জঙ্গলের রাস্তার ধারে চপ দোকানের বিক্রেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, কয়েক মিনিটে বিক্রি করলেন শতাধিক চপ, দেখুন ভিডিও

শিলদা: বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে জঙ্গলমহলে গিয়ে শ্রদ্ধার্ঘ্য জানাবেন মুখ্যমন্ত্রী। রাজ্য স্তরের সেই শ্রদ্ধার্ঘ্য পালন অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে। কর্মসূচি সেরে সড়কপথে ফিরছিলেন মুখ্যমন্ত্…


শিলদা: বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে জঙ্গলমহলে গিয়ে শ্রদ্ধার্ঘ্য জানাবেন মুখ্যমন্ত্রী। রাজ্য স্তরের সেই শ্রদ্ধার্ঘ্য পালন অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে। কর্মসূচি সেরে সড়কপথে ফিরছিলেন মুখ্যমন্ত্রী। জঙ্গলমহলের রাস্তায় শিলদা এলাকার সংলগ্ন মাগুরিয়াতে একটি ছোট্ট চা চপের দোকানের সামনে সটান দাঁড়িয়ে পড়ে তার ভিআইপি কনভয়। সকলের নজরে পড়ার আগেই লাল বাতি লাগানো সাদা স্করপিও গাড়ি থেকে নেমে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছোট চকে থাকা লোকজন হতভম্ভ!

মুখ্যমন্ত্রী এগিয়ে এসে সামনেই থাকা একটি ছোট চা ও চপের দোকানে ঢুকে পড়েন। দোকানের মালিক বুদ্ধদেব মাহাতোর চোখ তখন ছানাবড়া। মুখ্যমন্ত্রীকে সামনে দেখতে পেয়ে কি বলবেন তার মাথায় আসছে না। মুখ্যমন্ত্রী নিজেই এগিয়ে এসে হাসিমুখে তার সঙ্গে কথা বলা শুরু করলেন। ততক্ষণে সেখানে ভিড় জমাতে শুরু করে দিয়েছে বহু মানুষ। মুখ্যমন্ত্রী তার দোকানে থাকা বিস্কুট চকলেট সব নিয়ে বিলি করে দেন উপস্থিত কচিকাঁচা ও ছোটদের।

এরপরেই দেখেন দোকানে অনেকটা চপ ভেজে রাখা আছে। দোকানের পাশে দাঁড়িয়ে কেটে রাখা কাগজে সেই চপ মুড়ে বিড়ি করলেন এক এক করে সঙ্গে আসা নিরাপত্তারক্ষী, আধিকারিক, জনপ্রতিনিধি এমনকি সাংবাদিকদেরও। কয়েক মিনিটের মধ্যে মুখ্যমন্ত্রীর হাত থেকে প্রায় একশোর বেশি চপ বিলি হয়ে যায়। সবশেষে দোকানদারকে চকলেট বিস্কুট ও চপের দাম মিটিয়ে দেন।সলজ্জ ভাবে ভাবে দাঁড়িয়ে থাকে দোকানদার যুবক বুদ্ধদেব মাহাতো। মুখ্যমন্ত্রী তাকে তিনবার ধরে জিজ্ঞেস করেন-" সব জিনিসের দাম দিয়েছে।।"দোকানদার যুবক উত্তর দেয় "বেশি দিয়েছে", মুখ্যমন্ত্রী বলেন "থাক ,মিষ্টি খেয়ে নিস,"। এরপর হাসিমুখে সকলকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে চলে যান মুখ্যমন্ত্রী।

বুদ্ধদেব মাহাতো বলেন-" কোনদিনই আশা করিনি এরকমটা হবে। আমার দোকান থেকে প্রায় একশটির বেশি চপ বিলি করলেন উনি। তবে দারুন লাগলো মুহূর্তটা।"



কোন মন্তব্য নেই