নারায়ণগড়: বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ শুক্রবার সকালে মর্নিং ওয়ার্ক এ বেরিয়েছিলেন বেলদা এলাকাতে। সেখানে কেন্দ্রের কাছে একশো দিনের বকেয়া টাকা দাবি করে পাশেই বিক্ষোভ মিছিল শুরু করেন স্থানীয় তৃণমূলের কর্মীরা ৷ দীর্ঘদি…
নারায়ণগড়: বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ শুক্রবার সকালে মর্নিং ওয়ার্ক এ বেরিয়েছিলেন বেলদা এলাকাতে। সেখানে কেন্দ্রের কাছে একশো দিনের বকেয়া টাকা দাবি করে পাশেই বিক্ষোভ মিছিল শুরু করেন স্থানীয় তৃণমূলের কর্মীরা ৷ দীর্ঘদিন পরে এলাকায় সাংসদ পা -রেখেছে রাজনৈতিক প্রচারে, তাই তৃণমূলের কর্মীরা গো ব্যাক স্লোগান দিয়েছিলেন। পাল্টা সেখান থেকে দিলীপ ঘোষ তাদের উদ্দেশ্যে বললেন "বুকে পা তুলে দেব রে"। সাংসদ প্রতিনিধির প্রকাশ্য এই মন্তব্যে সমালোচনা ও নিন্দা শুরু হয় বিভিন্ন স্থানে ৷ তারপরও দমলেন না তিনি ৷ আরও একধাপ এগিয়ে দুপুরের সভাতে নারায়নগড়ের নার্মাতে দিলীপ ঘোষ মন্তব্য করলেন"-শুধু বুকে নয়, গলাতেও পা তুলে দেব।" তৃণমূলের জবাব- ওনাকে রাঁচিতে যেতে হবে ।
একাধিক কর্মসূচি নিয়ে পশ্চিম মেদিনীপুরে দু'দিন ধরে রয়েছেন বিজেপির সাংসদ তথা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।বৃহস্পতিবার বিকেলে জেলার কেশিয়াড়িতে একটি বিজয়াসম্মিলনী সেরে রাতে বেলদা এলাকায় একটি কর্মীর বাড়িতে ছিলেন । শুক্রবার সকালে মর্নিং ওয়ার্কে বেরিয়েছিলেন বেলদা বাজার সংলগ্ন এলাকায় ।বেলদা বাজা মর্নিং ওয়ার্ক এ তাকে লক্ষ্য করে তৃণমূলের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন । কেন্দ্র যে একশোদিনের টাকা বকেয়া রেখেছে তা দাবি করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা । কেন্দ্রের ও দিলীপ ঘোষের নামে নানা দুর্নীতি সহ দীর্ঘদিন পরে এলাকায় পা রাখার প্রতিবাদ করে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূলের কর্মীরা । পরিস্থিতি উত্তপ্ত হয় । ওই অবস্থায় দিলীপ ঘোষকে কেউ কেউ চোর বললে- পাল্টা দিলীপ ঘোষও তাদের উদ্দেশ্যে বলেন "বুকে পা তুলে দেব রে, সব কটাকে জেলে ভরবো"।
এটা নিয়ে নিন্দার ঝড় তোলেন অনেকেই ,বিশেষ করে তৃণমূল। তৃণমূলের জেলা কোঅর্ডিনেটের অজিত মাইতি দাবি করেন-" ওনার যা অবস্থা ওনাকে রাঁচিতে পাঠাতে হবে এবার। দুর্নীতিগ্রস্ত একটা লোক উনি। মানুষ ওনার কোন কিছু গ্রহণ করছে না বলেই এসব বলছেন। ওদের লোকেরা ওনার নামে নানা অডিও ফাঁস করেছেন শুনলাম । তার জবাব আগে দিন । নিজের দলে নিজের অস্তিত্ব টেকান আগে ।"
এদিনই বিকেলে নারায়ণগড়ের নারমা এলাকাতে এই বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ। নিজের পুরনো বক্তব্যে অনড় থেকে তিনি বলেন-" অজিত মাইতি নিজেও জেলে যাবেন শীঘ্রই। চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছেন। আমার কাছে ওনার সমস্ত খবর রয়েছে। শুধু বুকে পা তোলা নয়, প্রয়োজন হলে আমি গলাতেও পা তুলে দেব।"

কোন মন্তব্য নেই