Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Midnapore Jail:মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের মুক্ত জেল থেকে ফেরার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি,পেছনে অন্য রহস্য

মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে থাকা মেদনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের মুক্ত জেল থেকে নিখোঁজ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি। নাম পরিতোষ ঘোষ(৪৫), নদীয়া জেলার ধুবুলিয়া এলাকার বাসিন্দা তিনি। প্রায় ১২ বছর একটি খুনের মা…

 


মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে থাকা মেদনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের মুক্ত জেল থেকে নিখোঁজ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি। নাম পরিতোষ ঘোষ(৪৫), নদীয়া জেলার ধুবুলিয়া এলাকার বাসিন্দা তিনি। প্রায় ১২ বছর একটি খুনের মামলায় জেলখাটা হয়ে গিয়েছে ইতিমধ্যেই তার। ভালো ব্যবহারের কারণে মুক্ত জেলে তাকে রাখা ছিল। বৃহস্পতিবার রাত থেকে তার সন্ধান না পাওয়ায় শুক্রবার সকালে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে জেল কর্তৃপক্ষ। তবে এত বছরের সংশোধন হওয়া আসামির পালানোর পেছনে অন্য রহস্য রয়েছে বলে জানা গিয়েছে। জেলের ভেতরেই আসামিদের একটি টাকা চুরির ঘটনায় তার নাম জড়ায়। সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করার পরেই নিখোঁজ হয়েছে। ঘটনার সততা স্বীকার করেছেন কারামন্ত্রী অখিল গিরি।

মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের মুক্ত জেলে  এমন বহু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রয়েছে। যারা জেলের বিভিন্ন কাজকর্ম করা ছাড়াও জেলের বাইরে সারাদিন অন্যান্য কাজের জন্য যান ফিরে আসেন সন্ধ্যার মধ্যেই। যারা আচার-আচরণ কাজকর্মে বিশ্বাস অর্জন করেছেন কারা কর্তৃপক্ষের। দীর্ঘদিন জেলে থাকা এমন সংশোধন হওয়া বন্দীদেরই মুক্ত জেলে রাখা হয়। এদেরই অন্যতম ছিলেন পরিতোষ। বৃহস্পতিবার রাত থেকেই তাকে পাওয়া যায়নি।

মেদিনীপুর শহরের কোতোয়ালি থানায় তার নিখোঁজ ডায়েরি করেছে কারা কর্তৃপক্ষ। তার খোঁজে তল্লাশি শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। নিজেদের মতো করে তদন্তও খোঁজখবর শুরু করেছে জেল কর্তৃপক্ষও। 

তবে এর পেছনে অন্য রহস্য রয়েছে বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে। সম্প্রতি মুক্ত জেলে থাকা আরো এক বন্দির একটি মোটা টাকা চুরি যায়। সেই টাকা চুরি তদন্ত নেমে কারা কর্তাদের একটি অংশ জেরা করেছিল সন্দেহ হওয়ায় ওই পরিতোষকে। জেলা পর্ব শুরু হওয়ার পরেই বৃহস্পতিবার থেকে নিখোঁজ হয় সে। এই বিষয়ে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি  বলেন-" ঘটনাটি ঘটেছে, ওই বন্দি নিখোঁজ হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি এক মন্দির টাকা চুরির ঘটনায় তাকে জেরা করা হচ্ছিল। তারপর থেকেই নিখোঁজ হয় সে। বিষয়টি নিয়ে খোঁজ শুরু হয়েছে।"

কোন মন্তব্য নেই