Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Suvendu Adhikari:নিয়ম ভাঙ্গার শেষ পর্বে মেদিনীপুরে বিদ্যাসাগর কোঅপারেটিভ ব্যাংকের বোর্ড মিটিং-এ শুভেন্দু অধিকারী।

মেদিনীপুর: মেদিনীপুর শহরে থাকা বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের বোর্ড মিটিংয়ে হাজির হয়েছিলেন এই বোর্ডের অন্যতম পরিচালক মন্ডলীর সদস্য  শুভেন্দু অধিকারী। বুধবার বোর্ডের অন্যান্য ১৫ জন সদস্যের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করেছিলে…

 


মেদিনীপুর: মেদিনীপুর শহরে থাকা বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের বোর্ড মিটিংয়ে হাজির হয়েছিলেন এই বোর্ডের অন্যতম পরিচালক মন্ডলীর সদস্য  শুভেন্দু অধিকারী। বুধবার বোর্ডের অন্যান্য ১৫ জন সদস্যের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করেছিলেন।  গত ৩০ শে এপ্রিল তিনি এই ব্যাংকের বৈঠকে শেষবার এসেছিলেন, তার মাঝে চারবার বৈঠক হয়েছে, পঞ্চমবারে উপস্থিত না হলে তার সদস্যপদ বাতিল হওয়ার সম্ভাবনা ছিল। শেষ মুহূর্তে তিনি উপস্থিত হয়েছিলেন বৈঠকে।

বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী একটা সময়। এরপর বিজেপিতে যোগদানের পরে এই ব্যাংকের সঙ্গে যোগাযোগ প্রায় বন্ধ করে দিয়েছিলেন। তার অনুপস্থিতির অভিযোগে দেড় বছর আগে বোর্ডের অন্যান্য সদস্যরা অনাস্থা প্রস্তাব এনে চেয়ারম্যান করা হয়েছে প্রদীপ পাত্র নামে বোর্ডের অন্যতম আরেক সদস্যকে। তবে পরিচালক বোর্ডের সদস্য রয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই মতো পরিচালন বোর্ডের বৈঠক হলে তিনি উপস্থিত হন। গত ৩০ শে এপ্রিল বোর্ডের বৈঠকে শেষবার উপস্থিত হয়েছিলেন তিনি। তারপর থেকে চারবার বৈঠক হয়ে গিয়েছে, কিন্তু শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন না। পঞ্চমবার না এলে তার সদস্য পদ বাতিল হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এই পঞ্চম বারের বৈঠকে বুধবার তিনি উপস্থিত হয়েছিলেন। বৈঠকে অংশ নিয়ে বিভিন্ন খোঁজ-খবর নিয়েছেন ব্যাংকের।

বৈঠক শেষে ব্যাংক থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করার চেষ্টা করলেও তিনি জানিয়ে দেন -" আমি এখানে কোন উত্তর দেবো না।"

কোন মন্তব্য নেই