Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

SBSTC:​কাজ কমছে এসবিএসটিসি বাস ডিপোর অস্থায়ী কর্মীদের,কর্ম বিরতি​ শাসদলের সংগঠনেরই,​ ব্যাহত সরকারি বাস পরিষেবা

মেদিনীপুর: কয়েকদিন ধরেই ডামাডোল পরিস্থিতি চলছিল পশ্চিম মেদিনীপুরের সরকারি বাস ডিপোতে। এসবিএসটিসি এই বাস ডিপোতে এবার তাদের কর্ম সংকোচন হয়েছে, বেতন কমেছে, তাই পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু ক…

 


মেদিনীপুর: কয়েকদিন ধরেই ডামাডোল পরিস্থিতি চলছিল পশ্চিম মেদিনীপুরের সরকারি বাস ডিপোতে। এসবিএসটিসি এই বাস ডিপোতে এবার তাদের কর্ম সংকোচন হয়েছে, বেতন কমেছে, তাই পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করলেন এই ডিপোর অস্থায়ী কর্মীরা। যারা আবার তৃণমূলের কর্মী সংগঠন। দলের পতাকা হাতে নিয়েই কর্ম বিরতি করলেন তারা।এর জেরে বুধবার সকাল থেকে মেদিনীপুরের মূল ডিপো থেকে সরকারি বাস পরিষেবা ব্যাহত।

মেদিনীপুর শহর সংলগ্ন এসবিএসটিসি বাস ডিপোতে স্থায়ী বাসের কর্মী রয়েছে তিরিশ জনের মতো, অস্থায়ী কর্মী একশো কুড়িজন। সমস্যা তৈরি হয়েছে এই অস্থায়ী কর্মীদের নিয়ে।
কর্মীদের পক্ষ থেকে শেখ শাহীন বলেন-" আমরা এই ডিপোর অস্থায়ী কর্মী। আমাদের প্রতিদিন ডিউটি করলে দিনের বেতন দেওয়া হয়। বর্তমানে আমাদের কাজের দিন কমিয়ে দেওয়া হয়েছে। ১০ থেকে ১২ দিন কাজ পাই আমরা। এরফলে যেটুকু বেতন পায় তা দিয়ে কখনো চলে না এই বাজারে। বাকি সরকারি সুবিধা নেই। তাই আমাদের সমস্ত সরকারি সুবিধা, ছুটি ও ন্যূনতম ২৬ দিন কাজের দাবিতে এই কর্ম বিরতি। "

একই দাবি অপর অস্থায়ী কর্মী আকবর খান বলেন-" আমরা আমাদের সবথেকে ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করি। বেশি সেল করেও তেল সাশ্রয় করিয়ে ডিপোকে বাঁচানোর চেষ্টা করি। অথচ আমাদের বিভিন্ন সুবিধা ক্রমশ কমিয়ে দেওয়া হচ্ছে। বর্তমানে যে বেতন দাঁড়িয়েছে, তাতে এই বাজারে সংসার চালানো যায় না। তাই যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে আমরা কাজ করবো না।"

সম্প্রতি এই বাস ডিপোতে জ্বালানি তেলের সংকটের কারণে বাস চালানো বন্ধ হয়েছিল বেশ কিছুক্ষণ। আর্থিক সংকট যে তৈরি হয়েছে এই বাসটি পর্যন্ত তা অনেকটাই পরিষ্কার। যে কারণে অস্থায়ী কর্মীরাও কাজ পাচ্ছে না। তাই অস্থায়ী কর্মীদের এই আন্দোলন কর্ম বিরতি। এর জেরে প্রধান এই বাস ডিপো থেকে বেশিরভাগ সরকারি বাস রাস্তায় বের হয়নি বুধবার। ভোগান্তি যাত্রীদের।

মেদিনীপুর এস বি এস টি সি-এর ডিপো ইনচার্জ গৌতম চক্রবর্তীর স্বীকার করে নিয়েছেন যে বুধবার বেলা সাড়ে আটটা পর্যন্ত মাত্র একটি সরকারি বাস রাস্তায় বের হতে পেরেছে। তিনি বলেন-" কি হচ্ছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। একটি মাত্র সরকারি বাস বের হয়েছে। এর বেশি আমি কিছু বলতে পারব না। কারণ বক্তব্য দেওয়ার ক্ষমতা আমার নেই। উচ্চ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন।"

কোন মন্তব্য নেই