Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Marijuana smuggling:ভীনরাজ্য থেকে মারুতী ভর্তি গাঁজা নিয়ে যাওয়ার পথে খড়্গপুরে জাতীয় সড়কে ধরা পড়লো সিআইডি-র হাতে

খড়্গপুর: ফের ওড়িষ্যা থেকে গাঁজা নিয়ে দুর্গাপুরে যাওয়া চেষ্টা দুই আন্ত:রাজ্য পাচারকারীর ৷ নির্দিষ্ট সুত্রে খবর পেয়েছিল সিআইডি ৷ রাতে জাতীয় সড়কের ওপরে পুলিশ নিয়ে ওত পেতে অপেক্ষা করছিল ৷ খড়্গপুরের চৌরঙ্গী এলাকাতে প্রবেশ করতেই আট…

 


খড়্গপুর: ফের ওড়িষ্যা থেকে গাঁজা নিয়ে দুর্গাপুরে যাওয়া চেষ্টা দুই আন্ত:রাজ্য পাচারকারীর ৷ নির্দিষ্ট সুত্রে খবর পেয়েছিল সিআইডি ৷ রাতে জাতীয় সড়কের ওপরে পুলিশ নিয়ে ওত পেতে অপেক্ষা করছিল ৷ খড়্গপুরের চৌরঙ্গী এলাকাতে প্রবেশ করতেই আটক করা হয় একটি মারুতী গাড়িকে ৷ গাড়ির ভেতরে থাকা দুজনকে বের করে গাড়ি পরীক্ষা করতেই বেরিয়ে আসে প্রায় এক কুইন্টাল গাঁজা ৷ এরপর গাড়িতে থাকা দুজনকে গ্রেফতার করে পুলিশ ৷ 

প্রায় ১ কুইন্টাল গাঁজা নিয়ে দুই আন্তঃরাজ্য পাচারকারী ওড়িশা থেকে চৌরঙ্গীর উপর দিয়ে দুর্গাপুরে যাবে বলে খবর ছিল সিআইডি আধিকারিকদের কাছে। সেই মতো তাঁদের একটি দল কলকাতা থেকে খড়্গপুরে এসে পৌঁছয়। তারপর জেলা পুলিশ তথা গ্রামীণ থানার পুলিশ কর্মীদের নিয়ে অভিযান শুরু করেন। সোমবার রাত্রি ৮ টা নাগাদ সুজুকি রিৎজ গাড়ি চৌরঙ্গীতে পৌঁছতেই সেটি আটক করে তল্লাশি শুরু করা হয়। উদ্ধার হয় ৯৮ কেজি গাঁজা। গ্রেপ্তার করা হয়, গাড়িতে থাকা রাজু দাস ও আনন্দ দাস-কে। বছর ৩৬- এর রাজু ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গেছে এবং বছর ৪৫- আনন্দ দাস হাওড়ার আন্দুলের বাসিন্দা বলে জানা গেছে। 

ধৃতদের জেরা করতে নিজেদের হেপাজতের আবেদন করেছে পুলিশ ৷ মঙ্গলবার তাদের তোলা হয়েছে মেদিনীপুর আদালতে ৷  তবে এর আগেও বেশ কয়েকবার ওড়িষ্যা থেকে গাঁজা পাচারকারিরা ধরা পড়েছে পুলিশের নাকাতে ৷ গ্রেফতার ও প্রচুর গাঁজাও বাজেয়াপ্ত হয়েছিল ৷ যার বেশিরভাগটাই ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে পাচার করার সময়ে ধরা পড়েছিল ৷ 

কোন মন্তব্য নেই