Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Bride torture:যমজ কন্যা সন্তান! স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া গৃহবধূ কন্যাদের নিয়ে পোস্টার হাতে ধর্নায়

দাসপুর: যমজ কন্যা সন্তানের জন্মদেওয়াই অপরাধ! স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হল গৃহবধূকে, অবশেষে স্বামীর সংসারের অধিকারের দাবিতে হাতে প্লাকার্ড নিয়ে দুই কন্যা সন্তানকে নিয়ে ধরনায় গৃহবধূ। 
 বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার …

 


দাসপুর: যমজ কন্যা সন্তানের জন্মদেওয়াই অপরাধ! স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হল গৃহবধূকে, অবশেষে স্বামীর সংসারের অধিকারের দাবিতে হাতে প্লাকার্ড নিয়ে দুই কন্যা সন্তানকে নিয়ে ধরনায় গৃহবধূ। 

 বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার বেলিয়াঘাটা গ্রামের এই ঘটনায় শোরগোল। যমজ দুই মেয়েকে নিয়ে স্বামী সংসারের অধিকারের দাবিতে গৃহবধূর ধরনা, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দাসপুর থানার পুলিশ। 

 গৃহবধূ যমজ সন্তান দের নিয়ে স্বামীর বাড়ির সামনে বসে থাকলেও বাড়িতে ঢুকতে পারেনি গৃহবধূ। 

জানা গিয়েছে, দাসপুরের বেলিয়াঘাটা গ্রামের বাসিন্দা বিদ্যুৎ ঘোড়ই এর সাথে দশ বছর আগে বিয়ে হয় দাসপুরের রানিচকের বাসিন্দা স্বদেশ ঘোড়ই এর মেয়ে মৌমিতা ঘোড়ই এর । কয়েক বছর আগে মৌমিতার প্রথমেই দুই কন্যা সন্তানের জন্মদেয় ।তারপর থেকেই সংসারে লেগে থাকে চরম অশান্তি, কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য মৌমিতাকে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয় তার পরিবারের সদস্যরা। মাঝেমধ্যে মৌমিতা শ্বশুরবাড়িতে আসলেও তার স্বামী শাশুড়ি ও শশুর তাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ।  অবশেষে বুধবার সকাল থেকে স্বামীর বাড়ির সামনে অধিকারের দাবিতে সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতে ধরনায় গৃহবধূ। হাতে দাবী সম্মিলিত পোস্টার । দীর্ঘক্ষণ ধরে ধর্না চললো ।পুলিশ প্রশাসন আসলেও বাড়ীর ভিতর থেকে বের হয়নি বিদ্যুৎ ও তার পরিবারের সদস্যরা।

এরপর দাসপুর থানা পুলিশ ওই মহিলা কে নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অন্যদিকে বাড়ির ভেতর থেকেই পুলিশকে অভিযুক্ত পরিবার জবাব দেয়-" আমরা বেরোবো না। প্রয়োজনে কোর্টে দেখা হবে।"

কোন মন্তব্য নেই