Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Medinipur:এক মাঠের দুই প্রান্তে দুই পুজো,বিজেপির হয়ে উদ্বোধন করলেন শুভেন্দু-ভারতী, অন্য প্রান্তে তৃণমূলীদের উদ্বোধনে জুন মালিয়া

মেদিনীপুর: মেদিনীপুর শহরের পুরনো ঐতিহ্যবাহী শরৎপল্লী সার্বজনীন পুজো এবার দুই রাজনৈতিক মতাদর্শে দ্বিভাজিত হলো। ছোট্ট একটি মাঠের দুই প্রান্তে দুই মতাদর্শের দুই পৃথক পূজা মন্ডপ। একটি উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী ও ভারতী ঘোষ, অন্যট…

 

মেদিনীপুর: মেদিনীপুর শহরের পুরনো ঐতিহ্যবাহী শরৎপল্লী সার্বজনীন পুজো এবার দুই রাজনৈতিক মতাদর্শে দ্বিভাজিত হলো। ছোট্ট একটি মাঠের দুই প্রান্তে দুই মতাদর্শের দুই পৃথক পূজা মন্ডপ। একটি উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী ও ভারতী ঘোষ, অন্যটির উদ্বোধন করলেন জুন মালিয়া ও তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। বৃহস্পতিবার সন্ধ্যার পর এক ঘন্টার পার্থক্যে দুটি মন্ডপের উদ্বোধন করলেন দুই পক্ষ। চলল রাজনৈতিক টানা পড়েন।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমে বিজেপি কর্মী সমর্থকদের শরৎপল্লী নাগরিক সমিতি-র মন্ডপ উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী ও ভারতী ঘোষ।মন্ডপ উদ্বোধন পর্বে মঞ্চের বক্তৃতায় শুভেন্দু অধিকারী বলেন-" সনাতনের জাগরণ ঘটছে। এটা আনন্দের বিষয়। আমরা এবার রাজ্যে দেখেছি দশ হাজারের বেশি গণপতি পূজা হয়েছে, বিশ্বকর্মা পুজো হয়েছে তিন লক্ষ সাতাশ হাজার। সমহারে দুর্গোৎসব। বহু মানুষ এ সমস্ত অনুষ্ঠান থেকে গীতা বিতরণ করেছেন। মনে রাখবেন ধর্মকে রক্ষা করতেই হবে। তা না হলে আফগানিস্তান থেকে তালিবানরা হাজির হবে উৎখাত করতে। নিজের ধর্মকে রক্ষা করুন সকলে। মায়ের কাছে প্রার্থনা করুন অসুর বিনাশ যেন সবসময় করতে পারি। যেমন করেছি নন্দীগ্রামে।"

এরপর সংবাদমাধ্যমের সামনে নিয়োগ দুর্নীতি ইস্যুতে শুভেন্দু অধিকারী বলেন " চরম দুর্নীতি হয়েছে নিয়োগের ক্ষেত্রে। যেভাবে লক্ষ লক্ষ ও এম আর সিট ভ্যানিশ করে শূন্য থেকে নম্বর বাড়িয়ে ৫৩ শতাংশ করে দিয়েছে তা জাদু সম্রাট পিসি সরকার ও তা পারতেন না। রাজ্য সরকার চরমভাবে দেউলিয়া। কেন্দ্রীয় প্রকল্পের বিভিন্ন টাকা তুলে অন্যান্য খাত গুলিতে ম্যানেজ করার চেষ্টা করছে। আমি এই বিষয়ে নির্মলা সীতারামন কে বিস্তারিত জানাবো।"

এদিন উদ্বোধন পর্বে মঞ্চে বিজেপি নেত্রী ভারতী ঘোষ বলেন-" পাপ আর পুণ্য একসঙ্গে থাকতে পারে না। মুখ্যমন্ত্রী অনেক পাপ করে মঞ্চে চন্ডীপাঠ করলে আশীর্বাদ পাওয়া যায় না ভগবানের। মানুষ অভিশাপ দিচ্ছে। তাই সবাই প্রার্থনা করুন পাপের বিনাশে মা যেন শক্তি দেন আমাদের।"

বিজেপির মন্ডপের উদ্বোধনের এক ঘন্টার পার্থক্যে মাঠের উল্টোদিকে থাকা শরৎপল্লী নাগরিক সমিতি দুর্গোৎসব কমিটির পূজো মণ্ডপ করার জন্য হাজির হয়ে যান মেদনীপুরের বিধায়িকা জুন মালিয়া। পরিচালনায় স্থানীয় তৃণমূলের কাউন্সিলর ও পৌর প্রধান সৌমেন খান। পুজো মণ্ডপের উদ্বোধন পর্বে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মন্তব্য নিয়ে অবশ্য কোন মন্তব্য করলেন না জুন মালিয়া। উল্টে তার সৌজন্য বার্তা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে-" উনাকে শুভেচ্ছা জানাই, উনি ওনার পরিবার সকলেই ভালো থাকুন।"
তবে উপস্থিত পৌর প্রধান সৌমেন খান বলেন-" আমাদের এই মন্ডপ নিয়ে আইনি বাধা তৈরি করার চেষ্টা করেছিল অন্য পক্ষ।তারা মুর্খের স্বর্গে বাস করছে, অবশেষে আমরা জয়ী হয়েছি, আমরা কিভাবে পুজো করবো কোন মতাদর্শে বিশ্বাসী হব সেসব কখনো আইন ঠিক করে দিতে পারে না।আইনের প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা আমাদেরও রয়েছে ৷ আমরা মানুষের জন্য মানুষের স্বার্থে করেছি।"

কোন মন্তব্য নেই