Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Vidyasagar:বিদ্যাসাগরের জন্মভিটেতে শ্রদ্ধা জানালেন বিজেপি রাজ্যসভাপতি,মূর্তি সহ সংলগ্ন জন্মভিটা গঙ্গাজল দিয়ে ধুয়ে শুদ্ধিকরণ তৃণমূলের

ঘাটাল: পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকাতে কয়েকটি কর্মসূচিতে বৃহস্পতিবার হাজির হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখান থেকে ঘাটালের বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের জন্ম ভিটেতে  গিয়ে বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্…


ঘাটাল: পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকাতে কয়েকটি কর্মসূচিতে বৃহস্পতিবার হাজির হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখান থেকে ঘাটালের বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের জন্ম ভিটেতে  গিয়ে বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। কিছুক্ষণ পরেই রাজ্য সরকারের পক্ষ থেকে জন্ম দিবস পালনের অনুষ্ঠানের মালা দিতে সেখানে হাজির হয়েছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া ও বিধায়ক অজিত মাইতি। মালা দেওয়ার পরে মূর্তি সহ পুরো এলাকা গঙ্গাজল ছড়িয়ে শুদ্ধিকরণ করল তৃণমূলের নেতাকর্মীরা। তৃণমূলের দাবি-" বিদ্যাসাগরের মূর্তি ভেঙে যারা পাপ করেছে, তারা এসে মালা দেওয়ায় অপবিত্র হয়েছে। তাই এই শুদ্ধিকরণ।"


বৃহস্পতিবার সকালে দাসপুরে একটি আশ্রমে বেশ কিছু কর্মসূচিতে হাজির হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই কর্মসূচি সেরে বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের মূর্তিতে মালা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। বিজেপির দাবি পুলিশের অনুমতি পেতে বিকেল হয়েছে। তাই বিকেলের পরে বীরসিংহ গ্রামে গিয়ে ছোট্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যাসাগরের জন্ম দিবস পালন করে বিজেপি। বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।


একই দিনে বিদ্যাসাগরের জন্মভিটা থেকে কয়েকশো মিটার দূরে প্রশাসনের পক্ষ থেকে বিদ্যাসাগরের জন্ম দিবস পালন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সুকান্ত মজুমদার বেরিয়ে যাওয়ার পরেই বিদ্যাসাগরের জন্মভিটাতে প্রশাসনিক অনুষ্ঠান থেকে হাজির হন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া ও বিধায়ক অজিত মাইতি। বিদ্যাসাগরের মূর্তিতে মালা দেওয়ার পর অজিত মাইতি সেখান থেকে কর্মীদের নির্দেশ দেন পুরো জন্মভিটা সংলগ্ন এলাকা যেন গঙ্গাজল দিয়ে পবিত্র করা হয়। অজিত মাইতির দাবি-" ওরাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল। সেই পাপের প্রায়শ্চিত্ত করতে এখানে এসেছে। ওরা মেকি শ্রদ্ধা জানাতে এসেছিল। তাই এই এলাকার শুদ্ধিকরণের লক্ষ্যে কর্মীদের নির্দেশ দিয়ে যাচ্ছি পুরো এলাকা গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করবে ওরা।"


অজিত মাইতি ও মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া বেরিয়ে যাওয়ার পরেই এলাকার কর্মীরা বিদ্যাসাগরের জন্ম ভিডিও চত্বর গঙ্গাজল ছড়িয়ে শুদ্ধিকরণ করে। একইসঙ্গে বিজেপির পক্ষ থেকে যে সমস্ত মালা দেওয়া হয়েছিল বিদ্যাসাগরের মূর্তিতে তা খুলে সরিয়ে দিয়ে গঙ্গা জল দিয়ে ধোয়ানো হয়।

কোন মন্তব্য নেই