মেদিনীপুর: বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন বিভাগীয় কাজ করে দেওয়ার পরেও মেলেনি বকেয়া টাকা। পুজোর আগে তাই কর্মীদের বেতন মেটাতে পারেননি বলে দাবি ঠিকাদারদের। অগত্যা কর্মীদের নিয়ে বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল অফিসের সামনে ধরনা অবস্থান করলেন ঠ…
মেদিনীপুর: বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন বিভাগীয় কাজ করে দেওয়ার পরেও মেলেনি বকেয়া টাকা। পুজোর আগে তাই কর্মীদের বেতন মেটাতে পারেননি বলে দাবি ঠিকাদারদের। অগত্যা কর্মীদের নিয়ে বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল অফিসের সামনে ধরনা অবস্থান করলেন ঠিকাদাররা। শুক্রবার দীর্ঘক্ষণ চলে এই ধরনা অবস্থান।
ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে শুক্রবার দুপুর থেকে এই অবস্থান বিক্ষোভ করা হয় মেদিনীপুর শহরে থাকা বিদ্যুৎ দপ্তরের পশ্চিম মেদিনীপুর রিজিয়ন অফিসে। এখানে সামিল হয়েছিলেন এই এসোসিয়েশনের বহু ঠিকাদার ও তাদের কর্মীরা।
সংগঠনের সম্পাদক অনুপ দে বলেন-" আমাদের পুরনো কাজের বকেয়া টাকা প্রায় ৩৭ কোটি ৭৯ লক্ষ। জমা পড়ে রয়েছে বিদ্যুৎ দপ্তরের কাছে। কাজ করিয়েও দেয়নি। যে কারণে আমরা আমাদের কর্মীদের বেতন বোনাস কিছুই দিতে পারছি না। পুজোর সময় চরম সংকট তৈরি হয়েছে। অবিলম্বে আমাদের মত ঠিকাদারদের এই বকেয়া টাকা দপ্তর মিটিয়ে দিক। তা না হলে আগামী সোমবার থেকে পুনরায় বৃহত্তর আন্দোলন হবে এই বিদ্যুৎ দপ্তরের সামনে।"
তবে এই বিষয়ে কোন মন্তব্য করেনি বিদ্যুৎ দপ্তরের কোন আধিকারিকই।

কোন মন্তব্য নেই