খড়গপুর: তিন দিনের সফরসূচির শেষ দিনে খড়্গপুরে প্রশাসনিক সভা সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সভাতে বেশ কিছু পরিষেবা বিলির সাথে সাথে প্রায় সাড়ে সাত হাজার চাকরি প্রার্থীর নিযুক্তিপত্র দেওয়ার ঘোষণা করেছেন সভা …
খড়গপুর: তিন দিনের সফরসূচির শেষ দিনে খড়্গপুরে প্রশাসনিক সভা সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সভাতে বেশ কিছু পরিষেবা বিলির সাথে সাথে প্রায় সাড়ে সাত হাজার চাকরি প্রার্থীর নিযুক্তিপত্র দেওয়ার ঘোষণা করেছেন সভা থেকে। সেই সঙ্গে খড়গপুর শিল্পাঞ্চল সংলগ্ন এলাকায় থাকা টাটা মেটালিকসের নতুন একটি প্রকল্পের উদ্বোধন করলেন। ৬০০ কোটির এই প্রকল্পে আরও এক হাজারের বেশি কর্মসংস্থান হবে বলে দাবি মুখ্যমন্ত্রীর।
খড়্গপুরের ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে থাকা নির্মীয়মান স্টেডিয়াম চত্বরে এদিনের প্রশাসনিক সভার আয়োজন করা হয়েছিল। প্রশাসনিক সভাতে উপস্থিত হয়েছিলেন টাটা গোষ্ঠীর টাটা মেটালিকস এর ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ কুমার, ডিরেক্টর সঞ্জয় পাল, এছাড়াও সি আই আই এর চেয়ারম্যান সহ বিভিন্ন শিল্পপতিরাও। প্রশাসনিক সভার শুরুতেই বিভিন্ন জেলার বিভিন্ন প্রকল্পের বেশ কয়েকটি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপরে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে কারিগরি শিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাকরি নিয়োগ পত্র প্রদান করা হয়। এদের মুখ্যমন্ত্রী ঐ সমস্ত নিয়োগপত্র নিজে হাতে না তুলে দিয়ে বিরোধীদের সম্প্রতি ওঠা প্রশ্নে জল ঢেলে যে সমস্ত কোম্পানিতে চাকরি পেয়েছে চাকরিপ্রার্থীরা, সেই কোম্পানির আধিকারিকদের দ্বারাই নিয়োগপত্র বিলি করেছেন। তারপর বিভিন্ন পরিষেবা বিলী করেছেন মুখ্যমন্ত্রী নিজ হাতে।
পরে টাটা মেটালিকস এর একটি লাইলন পাইপ প্রজেক্ট এর উদ্বোধন করেন সভা মঞ্চ থেকে। যেখানে ৬০০ কোটি বিনিয়োগ হবে বলে দাবি করেছেন টাটা মেটালিকস এর ম্যানেজিং ডিরেক্টর।
মুখ্যমন্ত্রী সভাতে উপস্থিত টাটা মেটালিকস এর ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ কুমার বলেন-" ইতিমধ্যে ৮০০ কোটির বিনিয়োগ রয়েছে এখানে। ৫০০০ মানুষ কর্মসংস্থান পেয়েছেন। নতুন করে আমরা একটি দ্বিতীয় লাইলন পাইপ প্লান্ট শুরু করছি। যেখানে ৬০০ কোটি বিনিয়োগ করা হচ্ছে। প্রায় দু হাজার মানুষের কর্মসংস্থান হবে। এই প্রকল্পের দ্বিতীয় পর্বে আরো বিনিয়োগ এবং আরো কর্মসংস্থান হবে।"
সিঙ্গুরে টাটার ন্যানো কারখানা উৎখাত করে তৃণমূলের সরকার ক্ষমতায় এসেছিল। তারপর থেকেই টাটা কোম্পানির সঙ্গে এই রাজ্য সরকারের একটা দূরত্ব ছিল বলেই দাবি অনেকের। তবে খড়্গপুরের শিল্প তালুকে বৃহস্পতিবারের সভায় টাটা কোম্পানির প্রজেক্ট এর উদ্বোধন ও আরো বিনিয়োগের আশ্বাসে সেই দূরত্ব অনেকটা কম হলো বলেই ধারণা সকলের।
কোন মন্তব্য নেই