পিড়াকাটা: বিশাল দেহী হাতি রামলালের তান্ডব অব্যহত ৷ ফের শালবনী এলাকাতেই সেই বিশাল দাঁতাল হাতি এবার হামলা করলে রাস্তায় চলন্ত ট্রাক্টরকে ৷ পরিস্থিতি বেগতিক মনে হওয়ায় ট্রাক্টর ফেলে পালায় চালক, তারপর সেই ট্রাক্টরকে ধাক্কা মেরে জলাশয়ে…
পিড়াকাটা: বিশাল দেহী হাতি রামলালের তান্ডব অব্যহত ৷ ফের শালবনী এলাকাতেই সেই বিশাল দাঁতাল হাতি এবার হামলা করলে রাস্তায় চলন্ত ট্রাক্টরকে ৷ পরিস্থিতি বেগতিক মনে হওয়ায় ট্রাক্টর ফেলে পালায় চালক, তারপর সেই ট্রাক্টরকে ধাক্কা মেরে জলাশয়ের ধারে উল্য়ে দেয় হাতিটি ৷ শালবনীর পিড়াকাটা রেঞ্জের মজুরকাটা এলাকাতে ঘটনাটি ঘটেছে বুধবার ৷ ঘটনার পরে আতঙ্ক বেড়েছে দ্বিগুন ৷ বিশাল দেহী এই হাতিকে স্থানীয় জঙ্গলমহলের বাসিন্দাদের দেওয়া ডাক নাম রামলাল ৷
গত কয়েকমাস ধরে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জঙ্গল ও সংলগ্ন গ্রামে ঘোরাফেরা করছে বিশাল দল বিচ্ছিন্ন হাতিটি ৷ প্রতিদিনই কোন না কোনো এলাকাতে ক্ষতি করে চলেছে হাতিটি ৷ পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করার আগে ঝাড়গ্রাম জেলাতে বেশ কয়েকটি খুনও করেছে হাতিটি ৷ তারপর সেখানে বনদফতরের তাড়া খেয়ে প্রবেশ করেছে পশ্চিম মেদিনীপুরে ৷ তারপর পিড়াকাটার রঞ্জা এলাকাতে হাতিটি রাস্তা দিয়ে যাওয়া বিভিন্ন রেশনের গাড়ি আটকে খাদ্য শস্যও লুঠ করে খেয়েছিল ৷ সেই আতঙ্কের মাঝে পুনরায় আতঙ্ক ৷
মজুরকাটা এলাকার বাসিন্দারা জানান- বুধবার বিকেলে জঙ্গলের পাশ দিয়ে যাওয়া একটি ক্যানাল পাড়ের রাস্তা ধরে একটি ট্রাক্টর আসছিল ৷ সামনে থেকে হঠাত ওই বিশাল দেহী হাতি তেড়ে আসছে দেখে ট্রাক্টরের চালক গাড়ি দাঁড় করিয়ে দৌড় দেয় ৷ পরে সেখানে হাজির হয় সেই হাতি রামলাল ৷ হাতিটি ট্রাক্টরটি প্রথমে পরীক্ষা করে কোনো কিছু খাবারের মতো না পেয়ে ধাক্কা দিয়ে পাশের ক্যানালে ঠেলে দেয় ৷ ট্রাকটরটি উল্টে যায় অনেকটাই ৷ ঘটনায় আতঙ্ক তৈরী হয়েযে ওই সংলগ্ন এলাকাতে ৷

কোন মন্তব্য নেই