Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Elephant attack:চলছিল ফুটবল ম্যাচ,জমাটি খেলার মাঝে গোলপোস্ট ঘিরে দাঁড়ালো দাঁতাল, তারপর যা হল..

পিড়াকাটা:জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ভবানীপুর গ্রামে বৃহস্পতিবার চলছিল ফুটবল ম্যাচ ৷ জঙ্গলমহলের খেলোয়াড়দের এই ম্যাচটি ঘিয়ে রীতিমতো তখন উদ্দীপনা ৷ দর্শকাসনে ভীড় গ্রামবাসীদের ৷ টানটান খেলার মাঝে মাঠের পাশের জঙ্গল থে…


পিড়াকাটা:জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ভবানীপুর গ্রামে বৃহস্পতিবার চলছিল ফুটবল ম্যাচ ৷ জঙ্গলমহলের খেলোয়াড়দের এই ম্যাচটি ঘিয়ে রীতিমতো তখন উদ্দীপনা ৷ দর্শকাসনে ভীড় গ্রামবাসীদের ৷ টানটান খেলার মাঝে মাঠের পাশের জঙ্গল থেকে হঠাত হাজির হল বিশাল এক দলমার দাঁতাল ৷  ​ফুটবল প্রতিযোগিতা চলাকালীন মাঠে নেমে পড়ল​ সে৷ মহুর্তে হইচই পড়ে যায় এলাকায়। বল ফেলে ​যে যেদিকে পেরেছে ​নিরাপদ আশ্রয়ে দৌড় লাগালো অনেকে। কেউ আবার হাতিকে দেখে চিৎকার করতে শুরু করেন। কেউ জঙ্গল দিয়ে দৌড় লাগালেন।​হাতি গিয়ে হাজির হল গোলপোস্টে ৷ ততক্ষনে হাতির রুপ দেখে মাঠ খালি করে এক প্রান্তে সকলে ৷ ​



 এমনই ঘটনার সাক্ষী থাকল শালবনীর পিড়াকাটা। বৃহস্পতিবার বিকেলে পিড়াকাটার ভবানীপুর এলাকায় ফুটবল প্রতিযোগিতা ছিল। মাঠটি শাল জঙ্গলের পাশে। বিভিন্ন এলাকা থেকে টিম এসেছিল ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে। খেলা চলাকালীন একটি দলছুট দাঁতাল মাঠে প্রবেশ করে। গোলপোস্ট লক্ষ্য করে এগিয়ে চলে। অনেকে বলছেন মাঠে নেমেছে ফুটবল খেলতে। কেউ বল বাড়িয়ে দিতে চাইছিল। তবে সতর্ক ছিল ওই ফুটবল প্রতিযোগিতার আয়োজকরা। মাইকে ঘোষণা করছিলেন হাতির সামনে না যাওয়া, পাথর না ছোঁড়া এবং নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য। পরে খবর যায় বননদপ্তরে। বনদপ্তরের কর্মী এবং স্থানীয় বাসিন্দারা হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠায়। পরে পুনরায় খেলা চালু হয়। বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, ওই এলাকায় একটি হাতি রয়েছে। এদিন বিকেলে নেমে গিয়েছিল। পরে আবার জঙ্গলে ফেরত পাঠানো হয়েছে। কারও কোনো ক্ষতি হয়নি।

কোন মন্তব্য নেই