মেদিনীপুর: বিশাল ঝাঁ চকচকে পুজো, বড় আয়োজন, সেখানে উদ্বোধক বড় মাপের নেতা মন্ত্রীরা-এটা প্রায়শই দেখা যায়। কিন্তু প্রায় ৫০ বছরের পুরনো সার্বজনীন পুজোতে সাফাই কর্মীদের উদ্বোধক হিসেবে আমন্ত্রণ জানিয়ে সম্মান ও সংবর্ধনা দেওয়া-এট…
মেদিনীপুর: বিশাল ঝাঁ চকচকে পুজো, বড় আয়োজন, সেখানে উদ্বোধক বড় মাপের নেতা মন্ত্রীরা-এটা প্রায়শই দেখা যায়। কিন্তু প্রায় ৫০ বছরের পুরনো সার্বজনীন পুজোতে সাফাই কর্মীদের উদ্বোধক হিসেবে আমন্ত্রণ জানিয়ে সম্মান ও সংবর্ধনা দেওয়া-এটা একেবারেই বিরল। যা দেখা গেল মেদিনীপুর শহরের খাপ্রেল বাজার সার্বজনীন পূজা মন্ডপে।
পুজো কমিটির সম্পাদক কুনাল ব্যানার্জি বলেন-" এনারা এই এলাকাটাকে পবিত্র ও পরিচ্ছন্ন রাখেন। সাতজন বাসিন্দা, যার মধ্যে মহিলা পাঁচজন। পুরুষ দুজন। এনারা দীর্ঘদিন ধরে ই কেউ ১০ বছর কেউ ১২ বছর, কেউ আবার তার চেয়েও বেশি সময় ধরে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে চলেছে। এদের হাত ধরেই আমাদের এলাকা পরিছন্ন থাকে। ঝাড়ু দিয়ে সাফকরা থেকে বিভিন্ন পদ্ধতিতে এলাকা পরিচ্ছন্ন রাখে। তাই এই ধরনের পরিবেশ বন্ধুদের সম্মান দেওয়ার ইচ্ছে ছিল আমাদের এই পুরনো পূজো কমিটির সকলের। তাই তাদের দিয়ে পূজোর উদ্বোধন করাটা গৌরবের বলে মনে করেছি। তাদের হাত দিয়ে পুজোর উদ্বোধন করার পর এই উদ্বোধকদের সংবর্ধনা জানানো হয়েছে মন্ডপে।"
রীতিমত পৌরসভার সাফাই কর্মী হিসেবে, কাজের পোশাক পরেই বেনু ভূঁইয়া রাশি ভূঁইয়া লক্ষী ভূঁইয়া রিতা নায়েক পার্বতী বিশুই রাজু ভূঞা ও দিলীপ ভূঁইয়ারা হাজির হয়েছিলেন দুর্গাপুজোর উদ্বোধন মন্ডপে পঞ্চমীর দিন। অনেকটাই সলজ্জভাবে উদ্বোধন পর্বের অনুষ্ঠানে ইতি উতি তাকাচ্ছিলেন। অস্বস্তি অনুভব করছিলেন এভাবে তাদের সম্মান দিতে দেখে। কারণ তাদের এভাবে সম্মান কেউ দেবে তা কখনো ভেবে ওঠেননি তারা। এত দিনের পুরনো পুজো, এত মানুষের উপস্থিতির মাঝে উদ্বোধক সম্মানে সম্মানিত হয়ে উদ্বোধন করার পর রীতিমতো আপ্লুত তারা।
বেনু নায়েক বলেন-" আমরা সত্যিই খুশি। এনাদের দেওয়া সম্মান মাথায় তুলে নিলাম। ঈশ্বর এনাদের সকলকে ভাল রাখুন।"

কোন মন্তব্য নেই