Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

গভীররাতে রাজ্যসড়কের পাশে পরপর দোকান ভেঙে গুঁড়িয়ে দিল লরি, চালকের স্বীকারোক্তি-‘ঘুমিয়েছিলাম’

ঘাটাল:- বুধবার গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মাংরুল রাজ্য সড়কে৷ চালক ঘুমিয়ে পড়ায় রাত ১ টা নাগাদ রাজ্য সড়কের পাশে থাকা একাধিক দোকান ভেঙে অন্যএকটি মুদি দোকানে গিয়ে ঢুকে গেল লরিটি৷ তবে গভীর রাতে ওই দোকানগুলির …

 


ঘাটাল:- বুধবার গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মাংরুল রাজ্য সড়কে৷ চালক ঘুমিয়ে পড়ায় রাত ১ টা নাগাদ রাজ্য সড়কের পাশে থাকা একাধিক দোকান ভেঙে অন্যএকটি মুদি দোকানে গিয়ে ঢুকে গেল লরিটি৷ তবে গভীর রাতে ওই দোকানগুলির ভেতরে কেউই না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি সৌভাগ্যবশত৷ তবে চারটি দোকান ভেঙেছে৷ ঘটনার পরেও অবশ্য লরির ভেতর থেকে অক্ষত অবস্থায় বেরোতে সক্ষম হয়েছেন চালক ও খালাসি৷ চালকের অকপট স্বীকারোক্তি- “ঘুমিয়ে পড়েছিলাম’৷

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মাংরুল রাজ্য সড়কে এই ভয়াবহ পথদুর্ঘটনা। রাস্তার পাশের একের পর এক দোকানঘরের সামনের অংশ ভেঙে অন্য আর একটি দোকানে দ্রুতগতিতে ঢুকেপড়েছিল মালবাহি লরিটি। ঘটনাস্থল ঘাটাল মাংরুল রাজ্য সড়কের সুলতানপুর ভিমতলায়। গতরাতে ১ টা নাগা এই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানান। লরিটি তাতার পুরের দিক থেকে ঘাটালের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পরে বিশাল আওয়াজে প্রতিবেশীরা ছুটে হাজির হয়েছিলেন ৷ ঘটনার পরেও অবশ্য চালক পালিয়ে যায় নি ৷ পরে পুলিশ এসে পরিস্থিতি দেখে ৷ চালক বলেন-“ রাস্তায় আসার সময়ই ঘুম পেয়েছিল ৷ তাই ভেবেছিলাম সামনের একটি স্থানে গিয়ে গাড়ি দাঁড়করিয়ে ঘুমোবো ৷ কিন্তু তার আগেই রাস্তায় চালানোর সময়ে ঘুমিয়ে পড়েছিলাম৷ তাই এই ঘটনা ঘটে গিয়েছে৷ ”



কোন মন্তব্য নেই