Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

"পশ্চিমবাংলার অবস্থা শ্রীলংকার মতই হতে চলেছে"- কালী মন্দিরের পূজো দিয়ে বললেন দিলীপ ঘোষ

মেদিনীপুর: বুধবার দলের একাধিক কর্মসূচি নিয়ে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে হাজির হয়েছেন বিজেপির নেতা তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। কর্মসূচির শুরুতেই শহরের বটতলাচক এলাকার কালী মন্দিরের পূজো দেন। পরে কর্মসূচিতে বের হন।এদিন …

 


মেদিনীপুর: বুধবার দলের একাধিক কর্মসূচি নিয়ে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে হাজির হয়েছেন বিজেপির নেতা তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। কর্মসূচির শুরুতেই শহরের বটতলাচক এলাকার কালী মন্দিরের পূজো দেন। পরে কর্মসূচিতে বের হন।

এদিন দিলীপ ঘোষ সাংবাদিকদের প্রশ্নে বলেন-" কালী মায়ের কাছে শান্তি আর সমৃদ্ধি চাইলাম। কালী মায়ের সম্বন্ধে যারা কু বাক্য বলছেন তাদের সৎ বুদ্ধি চাইলাম। "এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য 'দেশ শ্রীলংকার মতো হতে পারে' এমন আশঙ্কা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন -"যাদের এমন মনে হচ্ছে তারা একবার শ্রীলঙ্কা যান ,ঘুরে আসুন। তবে পরিস্থিতি যা আছে সেটা পশ্চিমবাংলা থেকেই বোধ হয় শুরু হবে। পশ্চিমবঙ্গের অবস্থা শ্রীলংকার মতই দেউলিয়া হবে।কারণ এখানে একের পর এক জিনিস বন্ধ রয়েছে। বেতন বন্ধ,ডিএ বন্ধ ,নতুন ইনক্রিমেন্ট হচ্ছে না, নতুন নিয়োগ হচ্ছে না, বিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষক অভাবে। হয়েই গিয়েছে প্রায় শ্রীলঙ্কার মতো"

দ্রৌপদী মুর্মুকে সমর্থন প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য -" তাঁকে সকলেরই সমর্থন করা উচিত। পিছিয়ে পড়া শ্রেণীর প্রতিনিধি তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছেন তাঁকে আগে বলা হলে বিষয়টি ভেবে দেখতেন। তাঁর মনটা এখানে পড়ে রয়েছে।"


কোন মন্তব্য নেই