Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

সশস্ত্র ডাকাতরা অপেক্ষা করছিল জাতীয় সড়কে, গভীর রাতে অতর্কিত হানা পুলিশের।

বেলদা : ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বেশ কয়েকজন যুবক। সশস্ত্র সজ্জিত হয়ে ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে নির্দিষ্ট স্থানে ঘাঁটি গেড়েছিল তারা। সূত্র মারফত খবর পেয়ে সোমবার গভীর রাতে অতর্কিত হানা বেলদা থানার পুলিশের।আগ্নেয়াস্ত্র,…

 


বেলদা : ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বেশ কয়েকজন যুবক। সশস্ত্র সজ্জিত হয়ে ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে নির্দিষ্ট স্থানে ঘাঁটি গেড়েছিল তারা। সূত্র মারফত খবর পেয়ে সোমবার গভীর রাতে অতর্কিত হানা বেলদা থানার পুলিশের।আগ্নেয়াস্ত্র,ডাকাতির সরঞ্জাম সহ গ্রেপ্তার করল চার যুবককে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃত চারজন ধর্মা রাও, অনীক ব্যাপারী, সঞ্জীব যাদব, ছোট মুর্মু।এরা সকলেই খড়গপুর টাউন থানায় এলাকার বাসিন্দা। চারজনেই ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিয়ে জড়ো হয়েছিলেন বারবেলিয়া এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি একটি দেশি পিস্তল, একটি কার্তুজ, একটি ভজালি, লোহার রড, এলইডি টর্চ ও দুটি মোবাইল।তাদের জিজ্ঞাসাবাদ করে আরও এই কাণ্ডে কেউ রয়েছে কিনা জানার চেষ্টা করেছে পুলিশ। মঙ্গলবার গ্রেপ্তার হওয়া এই চার যুবককে দাঁতন আদালতে হাজির করা হয়। পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে সেখানে। বিচারক চার দিনের পুলিশে হেপাজতের নির্দেশ দিয়েছেন।


কোন মন্তব্য নেই