গুড়গুড়িপাল:- জঙ্গলে হাতির সংখ্যা বেড়ে গিয়েছে, কমে গিয়েছে তুলনামূলক ভাবে তাদের খাদ্যের সংস্থান ৷ ফলে খাবার না পেয়ে প্রায়শই লোকালয়ে প্রবেশ করে হাতির পাল গৃহস্থের ফলের গাছ, বাড়ির ভেতরে থাকা খাদ্য শস্যের জন্য হানা দিচ্ছে ৷ এই খাদ…
গুড়গুড়িপাল:- জঙ্গলে হাতির
সংখ্যা বেড়ে গিয়েছে, কমে গিয়েছে তুলনামূলক ভাবে তাদের খাদ্যের
সংস্থান ৷ ফলে খাবার না পেয়ে প্রায়শই লোকালয়ে প্রবেশ করে হাতির পাল গৃহস্থের ফলের
গাছ, বাড়ির ভেতরে থাকা খাদ্য শস্যের জন্য হানা দিচ্ছে ৷ এই
খাদ্যের তল্লাশিতে প্রাণ যাচ্ছে গ্রামবাসীদের ৷ এই চিত্র মেদিনীপুর সদরেও প্রায়শই
দেখা যাচ্ছ ৷ সেই পরিস্থিতির পরিবর্তন করতে মাঠে নামল জঙ্গলমহল এলাকার একটি
বিদ্যালয় ৷ গ্রীষ্মের ছুটিতে ছাত্রছাত্রীদের সংগ্রহ করতে বলেছিলেন বাড়িতে আসা
বিভিন্ন ফলের বীজ ৷ দেড় হাজার ছাত্রছাত্রীর সেই বীজ হয়ে দাঁড়িয়েছে প্রায় দুই
কুইন্ট্যাল৷ ছুটির শেষে সেই বীজ নিয়ে অরণ্য সপ্তাহে জঙ্গলে ঢুকলেন ছাত্রছাত্রীরা ৷
মেদিনীপুর সদর ব্লকের জঙ্গলমহলের
সেই বিদ্যালয় হল গুড়গুড়িপাল উচ্চবিদ্যালয় ৷ বিদ্যালয়ের ছাত্রছাত্রী সংখ্যা
বর্তমানে প্রায় দেড় হাজার ৷ যারা সকলেই জঙ্গলমহলের গভীরে থাকা বিভিন্ন গ্রামের
বাসিন্দা ৷ প্রায় প্রত্যেকেরই গ্রামে হাতির হামলায় ক্ষয়ক্ষতি বা মৃত্যুর ঘটনা
ঘটেছে হাতির দ্বারা। হাতির কারণে আতঙ্কে থাকতে হয় এই সমস্ত ছাত্রছাত্রীদের
বেশিরভাগকেই ৷ এই ছাত্রছাত্রীদেরই বিদ্যালয়ের শিক্ষকরা হাতির বারবার লোকালয়ে হামলার
কারণ বুঝিয়েছিলেন ৷ তা থেকে উদ্ধারের রাস্তা হিসেবে জঙ্গলে হাতির খাদ্য উপযোগী গাছ
বাড়ানোর কথাও শিখিয়েছিলেন ৷ বিদ্যালয়ের ভূগোল বিষয়ের শিক্ষক ব্রজদুলাল গিরি বলেন, "জঙ্গলের ঘনত্ব কমেছে ৷ অথচ এই এলাকা হাতির প্রবণ এলাকা ৷ যে পরিমান হাতি
রয়েছে পাশাপাশি জঙ্গলে সেই পরিমান হাতির খাবার এখানে নেই ৷ খাবারের খোঁজে তাই
ঝাড়গ্রামে প্রায়শই দেখা গিয়েছে লোকালয়ে প্রবেশ করে হাতি মানুষকে মেরে ফেলছে ৷
বিষয়টি ছাত্রছাত্রীদের বুঝিয়ে হাতির খাবারের উপযোগী ফলের গাছ লাগাতে বলেছিলাম ৷
সেই লক্ষ্যে আম, জাম, কাঁঠাল বীজ
সংগ্রহ করেছে ছাত্রছাত্রীরা ৷ যার পরিমান প্রায় দুই কুইন্ট্যাল ৷ কম ঘনত্বের জঙ্গল
দেখে এক কিমি এলাকা জুড়ে সেগুলি ছড়ানো শুরু করলাম ছাত্রছাত্রীদের নিয়েই।"
ছাত্রীদের মধ্য থেকে স্নেহা দোলই
বলেন,
"প্রায়শই লোকালয়ে খাবারের খোঁজে হাতি প্রবেশ করছে ৷ জঙ্গলের
গাছের ঘনত্ব কমেছে, খাবারের অভাব হয়েছে ৷ তাই শিক্ষকদের
পরামর্শে আমরা গাছ লাগাতে ফলের বীজ সংগ্রহ করেছি সকলে গ্রীষ্মের ছুটিতে ৷ সেগুলিই
ফাঁকা জঙ্গলে লাগাবো সকলে ৷ " বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম ভৌমিক বলেন,
"যতদিন দলমা এলাকাতে ফলের গাছ ছিল ততদিন সেখানে হাতির পাল ছিল
৷ সেখানে গাছের সংখ্যা কমতেই হাতির পাল এখন
আমাদের এলাকাতে ৷ খাবারের খোঁজে লোকালয়ে প্রায়শই প্রবেশ করছে ৷ তাই সেই
প্রবণতা আটকাতে জঙ্গলেই আমরা ফলের গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছি ৷"
অরণ্য সপ্তাহের শুরুতেই এই কাজের
সহযোগিতায় ছুটে এসেছেন বন দফতরের কর্মীরাও ৷ বৃহস্পতিবার থেকে গুড়গুড়িপাল এলাকা
দিয়ে সেই কাজ শুরু হল ৷ চলবে কয়েকদিন ধরে ৷ স্থানীয় বন দফতরের বীট ইনচার্জ সুশান্ত
ঘোষ বলেন,
"উদ্যোগটা খুবই ভালো। এই ধরণের মৌলিক ভাবনা সত্যিই উপকার করবে
এলাকার ৷ হাতিদের খাদ্য সংকট কমানোর জন্য ভালো উদ্যোগ। সেই সাথে নতুন প্রজন্মকে
ভালো বার্তা এটা।"

কোন মন্তব্য নেই