Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Video টোটোর দৌরাত্য, জেলাশাসকের দপ্তরের সামনে অটো দাঁড় করিয়ে দীর্ঘ যানজট করে বিক্ষোভ অটো ইউনিয়নের

মেদিনীপুর: অটো বনাম টোটো সমস্যা নিয়ে মেদিনীপুর শহরে জেলা শাসকের দপ্তরের সামনে দীর্ঘ যানজট বিক্ষোভ অটোচালক ইউনিয়নের। তৃণমূল পন্থী অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকেই এই যানজট অবরোধ বিক্ষোভ বৃহস্পতিবার দুপুরে।সংগঠনের পক্ষ থেকে স…

 


মেদিনীপুর: অটো বনাম টোটো সমস্যা নিয়ে মেদিনীপুর শহরে জেলা শাসকের দপ্তরের সামনে দীর্ঘ যানজট বিক্ষোভ অটোচালক ইউনিয়নের। তৃণমূল পন্থী অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকেই এই যানজট অবরোধ বিক্ষোভ বৃহস্পতিবার দুপুরে।

সংগঠনের পক্ষ থেকে সভাপতি সিরাজ আলী বলেন-" ২০১৫ সাল থেকে এই টোটোর সমস্যা। প্রশাসনের কাছে একাধিকবার দরবার করেও খুব একটা সুরাহা হয়নি। ২০১৮ সালে একবার প্রশাসন সিদ্ধান্ত নিয়ে টোটোর রুট ঠিক করে দিয়েছিল। সেই নিয়ম ভেঙ্গে শহর থেকে দূর দূরান্তের টোটো মেদিনীপুর শহরে ঢুকে ব্যবসা করছে। যাদের কোন প্রশাসনিক নাম্বার নেই, বিনা ট্যাক্সে, অবাধে যেখানে সেখানে যাতায়াত করছে। দুর্ঘটনা ঘটালেও চিহ্নিত করার কোন উপায় নেই। এদের দ্বারা আমরা প্রশাসনিক নিয়ম মেনে অটোচালকরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই অবিলম্বে সুরাহা না করলে আমাদের এই অবরোধ আন্দোলন অব্যাহত থাকবে।"

বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকার কয়েকশ অটো হাজির হয়ে যায় মেদিনীপুর শহরের জেলা শাসকের দপ্তরের সামনে কালেক্টরেট মোড় এলাকায়। শহরের গুরুত্বপূর্ণ ওই এলাকায় যানজট তৈরি করে ফেলে তারা। রাস্তা অবরুদ্ধ করে দিয়ে জেলা শাসকের দপ্তরের প্রবেশপথে অবস্থান বিক্ষোভ শুরু করে অটো চালক ইউনিয়ন। লিখিতভাবে জেলা শাসকের দপ্তরে জানান সমাধানের জন্য।

কোন মন্তব্য নেই