Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

এক্সপ্রেসকে পাশ দিতে গিয়ে লাইনের কাঁপনিতে ব্রিজথেকে নদীতে গ্যাংম্যান, শুরু তল্লাশি

মেদিনীপুর:- মেদিনীপুর শহর সংলগ্ন রেলওয়ে কংসাবতী ব্রিজে কর্তব্যরত অবস্থায় এক্সপ্রেস ট্রেন পাস দেওয়ার সময় নদীতে পড়ে গেল রেলওয়ে গ্যাংম্যান। তাপস দাস (৪৫), নামে ঐ ব্যক্তি রেলের ব্রিজ থেকে গভীর কংসাবতী নদীতে পড়ে গিয়েছে বৃহস্পত…

 


মেদিনীপুর:- মেদিনীপুর শহর সংলগ্ন রেলওয়ে কংসাবতী ব্রিজে কর্তব্যরত অবস্থায় এক্সপ্রেস ট্রেন পাস দেওয়ার সময় নদীতে পড়ে গেল রেলওয়ে গ্যাংম্যান। তাপস দাস (৪৫), নামে ঐ ব্যক্তি রেলের ব্রিজ থেকে গভীর কংসাবতী নদীতে পড়ে গিয়েছে বৃহস্পতিবার বেলা দশটা নাগাদ। তারপর থেকেই মেলেন নিখোঁজ। রেলওয়ে পুলিশ ,গুড়গুড়িপাল থানার পুলিশ শুরু করেছে তল্লাশি। ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে ডুবুরি ও উদ্ধারকারী দল।

রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে আরপিএফ এর সাব-ইন্সপেক্টর অমল কুমার বর্মন জানিয়েছে -"ওই ব্যক্তি খড়গপুর শহরের খরিদা এলাকার বাসিন্দা ।বৃহস্পতিবার বেলা দশটা নাগাদ অরণ্যক এক্সপ্রেস যখন পাস করছিল তখন ব্রিজের উপরে কর্তব্যরত অবস্থায় ছিলেন তিনি। এক্সপ্রেসটি পাস করার সময় যে ব্রিজে কাঁপুনি হয়েছিল তাতেই পাস করার সময় কোন কারনে ব্রীজের উপর থেকে নিচে নদীতে পড়ে গিয়েছিল। খোঁজ শুরু হয়েছে।"

কোন মন্তব্য নেই