Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

বাসের সঙ্গে মারুতির মুখোমুখি সংঘর্ষ, অশঙ্কাজনক ৩,অন্যত্র বিয়েবাড়ি ফের মারুতি দুর্ঘটনায় আহত ৭ !

মেদিনীপুর : বুধবার সাত সকালেই বড়সড় দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের তেতুলতলা এলাকায়। ঘাটাল থেকে মেদিনীপুর গামী বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা মারুতির। দুমড়ে যাওয়া মারুতি কেটে বের করতে হলো আহতদের।…



 মেদিনীপুর : বুধবার সাত সকালেই বড়সড় দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের তেতুলতলা এলাকায়। ঘাটাল থেকে মেদিনীপুর গামী বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা মারুতির। দুমড়ে যাওয়া মারুতি কেটে বের করতে হলো আহতদের।গুরুতর আহত এক মহিলা, শিশু সহ গাড়ির চালকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে৷   একই ভাবে জেলার গড়বেতায় বিয়েবাড়ি ফেরত একটি মারুতি রাস্তায় দাঁড়িয়ে থাকা বালি লরির পেছনে ধাক্কা মেরে দুর্ঘটনায় পড়ে এদিন সকালে ৷ তাদেরও ৭ জন জখমদের উদ্ধার করা হয়েছে৷ 

তেতুলতলা এলাকার প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে, প্রচন্ড গতিতে বেসরকারি বাসটি ঘাটাল থেকে মেদিনীপুরের দিকে আসছিল। সকাল আটটা নাগাদ ওই সময় মেদিনীপুরের দিক থেকে এক মহিলা ও শিশুকে নিয়ে এক মারুতি চালক কেশপুরের দিকে যাচ্ছিলেন। তেতুলতলা এলাকায় রাজ্য সড়কে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের। মারুতিকে ধাক্কা মেরে বেসরকারি বাসটি পাশের জমিতে নেমে যায়। বাসের ভেতরে থাকা লোকজন কমবেশি আহত হয়েছেন। দুমড়ে যায় মারুতি গাড়িটিও।

স্থানীয়রা ছুটে এসে দুমড়ে যাওয়া মারুতি কেটে ভেতর থেকে পরপর রক্তাক্ত অবস্থায় সকলকে উদ্ধার করেন। উদ্ধার করে পাঠান মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।   স্থানীয় বাসিন্দা মোস্তাক মল্লিক বলেন-" এই রাস্তাটি দুর্ঘটনা বহুল। আগে অনেক এরকম দুর্ঘটনা ঘটেছে। ট্রাফিক পুলিশের গার্ড দেওয়া থাকলেও এখন সেটি নেই। আজকে সকালে ভোর পাঁচটা নাগাদ একটি অ্যাক্সিডেন্ট এখানে হয়েছিল। তারপর আবার বাস ও মারুতির সংঘর্ষ ঘটলো। অবিলম্বে পুলিশের ট্রাফিক এখানে দেওয়ার দাবি করছি আমরা।"

অন্যদিকে বুধবার সকালে এমনই আরো ওক পথদূর্ঘটনা ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার চন্দ্রকোনা টাউন-চন্দ্রকোনা রোড রাজ্যসড়কে।আহতদের উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হাসপাতাল সূত্রে জানাযায়,চালক সহ ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয় তাদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক তাকে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে।

বরযাত্রী বোঝায় ওই মারুতি গাড়িটিতে ৩ জন মহিলাও ছিল।হাসপাতালে তরফে আরও জানানো হয় ১ জনকে মেদিনীপুর মেডিক্যাল স্থানান্তরিত করা হলেও বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।জানাযায়,চন্দ্রকোনা থানার খিরাটি গ্রাম থেকে একটি মারুতি গাড়িতে চালক সহ ৭ জন বরযাত্রী হিসাবে শালবনিতে গিয়েছিল।আজ সকালে খিরাটি গ্রামে ফেরার পথে গড়বেতার পাহাড়িমাতা এলাকায় রাজ্যসড়কের ধারে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে মারুতি গাড়িটি।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গড়বেতা থানার পুলিশ।পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে পাঠায়,হাসপাতালে পৌঁছায় গড়বেতার পুলিশ।

কোন মন্তব্য নেই