Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

বৃদ্ধকে হাত-পা বেঁধে পুড়িয়ে খুন, পাশে কাগজে লেখা"বেইমানের প্রায়শ্চিত্ত"

দাসপুর: বৃহস্পতিবার ভোরে প্রায় একশ বছর বয়সী এক বৃদ্ধকে বেঁধে পুড়িয়ে খুনের ঘটনা। নিজের বাড়ির পাশে থাকা একটি কুঁড়েঘরের ভেতরে প্রায় পুড়ে ছাই হয়ে যাওয়া দেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। পাশে কাগজে লিখে রাখা হয়েছে 'বেইমানের…

 


দাসপুর: বৃহস্পতিবার ভোরে প্রায় একশ বছর বয়সী এক বৃদ্ধকে বেঁধে পুড়িয়ে খুনের ঘটনা। নিজের বাড়ির পাশে থাকা একটি কুঁড়েঘরের ভেতরে প্রায় পুড়ে ছাই হয়ে যাওয়া দেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। পাশে কাগজে লিখে রাখা হয়েছে 'বেইমানের প্রায়শ্চিত্ত'। স্থানীয়দের অনুমান "পারিবারিক বিবাদের জের"। তদন্তে দাসপুর থানার পুলিশ।



ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার রানিচক এলাকায়। মৃত বৃদ্ধের নাম নন্দ মন্ডল (১০০)। প্রতিবেশীদের দাবি ভোরের দিকে বাড়ির পাশে থাকা একটি কুঁড়ে ঘরের মধ্যে তার হাত পা বেঁধে কেউ বা কারা আগুন লাগিয়ে পুড়িয়ে মেরেছে তাকে। ওই বৃদ্ধ যে হুইলচেয়ারে করে ঘোরাফেরা করতেন সেটি পাশেই পড়ে রয়েছে। বৃহস্পতিবার সকালে ওই কুঁড়ে থেকে ধোঁয়া দুর্গন্ধ বেরোতে দেখে স্থানীয়রা ভেতরে ঢুকে ছিলেন। সেখানে দেখা যায় পুড়ে ছাই হয়ে যাওয়া দেহ পড়ে রয়েছে। পাশেই একটি চিরকুটে লিখে রাখা হয়েছে"বেইমানের প্রায়শ্চিত্ত"।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নন্দ বাবুর চার ছেলে। বড় ছেলে মারা গিয়েছে অনেক আগেই। দুই ছেলে চেন্নাইয়ে থাকেন কর্মসূত্রে। মেজ ছেলে রানীচকের বাড়িতে থাকেন। চেন্নাইয়ে থাকা ছেলেরাই বাবাকে বেশিরভাগ দেখভাল করতেন। মেজ ছেলের পরিবারের সঙ্গেই স্ত্রীকে নিয়ে থাকতেন নন্দ মন্ডল। প্রতিবেশীদের অনুমান-" সম্পত্তি সংক্রান্ত বিবাদ চলছিল পরিবারে। তা থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে।" ঘটনার খবর পেয়ে দাসপুর থানার পুলিশ সেখানে হাজির হয় । শুরু করেছে তদন্ত ।

কোন মন্তব্য নেই