Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Yoga Day: প্লাস্টিকের বোতল গায়েব! শুরু হলো মেদিনীপুরে জেলাশাসকের দপ্তর থেকেই!

Medinipur: বিশ্ব যোগ দিবস উপলক্ষে রবিবার দেশের বিভিন্ন প্রান্তে নানা কর্মসূচির আয়োজন করা হলেও পশ্চিম মেদিনীপুরে এই দিনটি পালিত হলো এক ভিন্ন বার্তা নিয়ে। মেদিনীপুর কলেজ মাঠে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত যোগ দিবসের অনু…

 

Medinipur: বিশ্ব যোগ দিবস উপলক্ষে রবিবার দেশের বিভিন্ন প্রান্তে নানা কর্মসূচির আয়োজন করা হলেও পশ্চিম মেদিনীপুরে এই দিনটি পালিত হলো এক ভিন্ন বার্তা নিয়ে। মেদিনীপুর কলেজ মাঠে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত যোগ দিবসের অনুষ্ঠানে শুধু শরীর ও মনকে সুস্থ রাখার বার্তাই নয়, পরিবেশকে দূষণমুক্ত রাখার শপথও করানো হলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণ, পুলিশ সুপার পাপিয়া সুলতানা-সহ প্রশাসনের একাধিক আধিকারিক। অতিরিক্ত জেলাশাসকের নেতৃত্বে কয়েক মিনিট ধরে প্লাস্টিক ও থার্মোকল বর্জনের শপথ পাঠ করানো হয় উপস্থিত মানুষদের।

কয়েকদিন আগেই জেলার পরিচ্ছন্নতা অভিযানে নিজে আবর্জনার গাড়ি নিয়ে এলাকায় এলাকায় ঘুরে সচেতনতার বার্তা দিয়েছিলেন জেলাশাসক। এবার তিনি আরও এক ধাপ এগিয়ে পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জনের উদ্যোগের কথা তুলে ধরলেন।

জেলাশাসক বিজিন কৃষ্ণ জানান, "এই উদ্যোগের শুরু আমাদের কালেক্টরেট অফিস থেকেই হয়েছে। আগে মিটিং কিংবা বিভিন্ন সরকারি কাজে প্রচুর প্লাস্টিকের জলের বোতল ব্যবহার হতো। এখন সেই ব্যবহার সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। পরিবর্তে কাঁচের বোতল ও কাঁচের গ্লাস ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি বড় জলের ক্যান রাখা হয়েছে।"

তিনি আরও জানান, প্রতি মাসে প্রায় এক হাজারেরও বেশি প্লাস্টিকের জলের বোতল ব্যবহার হতো জেলা প্রশাসনের বিভিন্ন কাজে। নতুন সিদ্ধান্তের ফলে সেই ব্যবহার পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়েছে।

পুলিশ সুপার পাপিয়া সুলতানাও সাধারণ মানুষকে প্লাস্টিক ও থার্মোকল ব্যবহার কমানোর আহ্বান জানান। প্রশাসনের দাবি, পরিবেশ রক্ষায় ছোট ছোট পদক্ষেপই ভবিষ্যতে বড় পরিবর্তন আনতে পারে।

প্রশ্ন উঠছে, জেলাশাসকের দপ্তর থেকে শুরু হওয়া এই উদ্যোগ কি এবার গোটা জেলাজুড়ে ছড়িয়ে পড়বে? প্লাস্টিকমুক্ত মেদিনীপুর গড়ার এই বার্তা ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। 


প্লাস্টিক মুক্ত মেদিনীপুর Medinipur Plastic Free Campaign Paschim Medinipur News Medinipur Collectorate News Bijin Krishna DM Medinipur Plastic Bottle Ban West Bengal Environment News Medinipur District Magistrate World Yoga Day Medinipur Plastic Free Office Medinipur Latest News Environment Awareness Campaign Plastic Pollution West Bengal Police Superintendent Papia Sultana Medinipur Live News

#Medinipur #PaschimMedinipur #PlasticFreeMedinipur #EnvironmentProtection #WorldYogaDay #WestBengalNews #MedinipurLive #PlasticFreeCampaign #DMMedinipur #GreenInitiative #EnvironmentalAwareness #BengalNews #ViralNews #BreakingNews #PlasticBan

কোন মন্তব্য নেই