Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Midnapore: মেদিনীপুরে বড় দুর্ঘটনা! ওয়েল্ডিংয়ের সময় ব্লাস্ট, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন দুই কর্মী

মেদিনীপুর শহরে রাঙামাটি এলাকায় লুব্রিকেট কারখানায় ওয়েল্ডিং এর সময় বিস্ফোরন! আগুনে ঝলসে আহত দুই কর্মী। তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক বলে হাসপাতাল সূত…

 


মেদিনীপুর শহরে রাঙামাটি এলাকায় লুব্রিকেট কারখানায় ওয়েল্ডিং এর সময় বিস্ফোরন! আগুনে ঝলসে আহত দুই কর্মী। তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।তাঁকে চিকিত্সার জন্য কলকাতায় রেফা করা হয়েছে ৷ঘটনায় আহত হয়েছেন বরুণ মন্ডল (৫০) এবং দীনেশ সিং (৪৫) নামের ওই দুই কর্মী


। পুলিশ ও কারখানার কর্মী সূত্রে জানা গিয়েছে , শুক্রবার সকালে রাঙ্গামাটি এলাকার ওই কারখানায় একটি ট্যাঙ্কের পাইপ মেরামতের কাজ চলছিল।সেটি লিকেজ হচ্ছিল বলে জানা গিয়েছে ৷ ওই ট্যাঙ্কের পাইপটি ওয়েল্ডিং করার সময় কোন কারণে আগুন লেগে ব্লাস্ট হয়ে যায় ট্যাঙ্কটিএতে ওয়েল্ডিং এর কাজ করা দুই কর্মী আগুনে ঝলসে যায়।


কারখানায় আরও কয়েকজন ছিল বলে জানা গিয়েছে। হাসপাতালে দাঁড়িয়ে রাজু নামে এক কর্মী বলেন, “আমরা অন্যদিকে কাজ করছিলাম। হঠাৎ শব্দ পাই, তার পর চিৎকার। ছুটে গিয়ে দেখি দুজন আগুনে ঝলসে গিয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে আনার ব্যবস্থা করি


কোতোয়ালি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঠিক কী কারণে ব্লাস্ট করলো সেটা খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। ওই কারখানার কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনা সম্পর্কে জানা হচ্ছে। ঘটনায় আটক করা হয়েছে কারখানা কর্তাদের তিনজনকে ৷ তাদের জিজ্ঞাসাবাদ চলছে ৷

Medinipur Factory Blast , Rangamati Factory Fire ,Midnapore Breaking News , Medinipur Lubricant Factory , Factory Explosion Today ,West Bengal Factory Accident , Medinipur Medical College , Welding Blast ,Fire Accident Medinipur ,মেদিনীপুর কারখানায় বিস্ফোরণ

রাঙামাটি কারখানা ,মেদিনীপুর ব্রেকিং নিউজ ,কারখানায় আগুন ,ওয়েল্ডিং বিস্ফোরণ , মেদিনীপুর দুর্ঘটনা, পশ্চিম মেদিনীপুর খবর

#Medinipur #Midnapore #BreakingNews #FactoryBlast #FactoryFire #WestBengal #Rangamati #FireAccident #WeldingBlast #MedinipurLive #Breaking #বাংলাখবর #মেদিনীপুর #দুর্ঘটনা #কারখানাবিস্ফোরণ #আগুন 

কোন মন্তব্য নেই