Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Kharagpur industry: খড়্গপুরের শিল্প কারখানাতে কাজ পাওয়া সহজ হল অবশেষে, লাগবেনা নেতা বা দাদা

খড়্গপুর: খড়্গপুরের(kharagpur) শিল্প-কারখানাতে শ্রমীক নিয়োগে আর নেতা-দাদা-বা সুপারিশ পদ্ধতি কাজ করবেনা ৷ হলদিয়া, আসালসোল,দুর্গাপুরের পরে এবার খড়্গপুর শিল্পাঞ্চলে অদক্ষ শ্রমীক নিয়োগে উদ্বোধন করা হল কর্মসংবাদ পোর্টাল(karmasangbad…

 

খড়্গপুর:  খড়্গপুরের(kharagpur) শিল্প-কারখানাতে শ্রমীক নিয়োগে আর নেতা-দাদা-বা সুপারিশ পদ্ধতি কাজ করবেনা ৷ হলদিয়া, আসালসোল,দুর্গাপুরের পরে এবার খড়্গপুর শিল্পাঞ্চলে অদক্ষ শ্রমীক নিয়োগে উদ্বোধন করা হল কর্মসংবাদ পোর্টাল(karmasangbad portal) ৷ বহস্পতিবার বিকেলে খড়্গপুরের টাটা- হিটাচি কারাখানাতে এসে সেই পোর্টালের উদ্বোধন করলেন রাজ্যের শ্রমদফতরের মন্ত্রী মলয় ঘটক ৷ সঙ্গে ছিলেন রাজ্যের শাসকদলের শ্রমীক সংগঠনের সভাপতি ঋতব্রত ব্যানার্জী ৷সেই লক্ষ্যে উদ্বোধন পর্বে জেলা শাসক খুরশেদ আলি কাদরিকে সঙ্গে নিয়ে বিভিন্ন শিল্পপতি, শ্রমীক সরবরাহকারীদের সঙ্গে বৈঠক করেছেন মন্ত্রী ৷ এদিন জানালেন-পশ্চিম মেদিনীপুরে আসছে সৌরভ গাঙ্গুলীর (sourav Ganguli) কারখানা ৷



এদিন মলয় ঘটক জানিয়েছেন- অদক্ষ শ্রমীক নিয়োগে নানা সমস্যা হতো ৷ বিভিন্ন গন্ডগোল পরিস্থিতি পর্যন্ত তৈরী হয়েছে ৷ তাই রাজ্য সরকার পক্ষ থেকে কর্মসংবাদ পোর্টাল চালু হয়েছে ৷ যেখানে কোন কারখানাতে কোন স্তরের লোক নিয়োগ হবে তা উল্লেখ থাকবে ৷ সেখানে অনলাইনে কর্মপ্রার্থী থেকে শ্রমীক সরবরাহকারীরা আবেদন করতে পারে ৷ এই আবেদনে সমস্ত রকমের স্কুর্টনি থেকে প্রসেস অটোমেটিক হবে পোর্টালে ৷ তারপর নির্দিষ্ট অনুপাতে পৌঁছাবে কারখানার আধিকারিকদের কাছে ৷ সেখান থেকে সহজে নিজেদের চাহিদা মতো লোক নিতে পারবেন শিল্পপতিরা(kharagpur industry) ৷ লোকনিয়োগে জটিলতা কমবে ৷ 


উল্লেখ করা যায়, রাজ্যের বিভিন্ন শিল্প কারখানাগুলিতে শ্রমীক নিয়োগ নিয়ে বিভিন্ন শ্রমীক সংগঠনের মধ্যে গন্ডগোল প্রায়শই লেগে থাকে ৷ সংঘর্ষ পরিস্থিতি সামাল দিতে হয় ৷ বিশেষ করে অদক্ষ শ্রমীক নিয়োগের ক্ষেত্রে বেশি হয়ে থাকে ৷ এই পরিস্থিতির সমাধান অনেকটাই করেছে বলে জানালেন শ্রমমন্ত্রী খড়্গপুরে(Moloy Ghatak) ৷ 

কোন মন্তব্য নেই