Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

RG KAR MEDICAL:আর জি কর-এ ভয়,মেদিনীপুর মেডিক্যালেক পরিকাঠামো দাবি করে মেদিনীপুরের রাস্তায় জুনিয়র ডাক্তাররা

মেদিনীপুর: আর জি কর মেডিকেল কলেজের চিকিৎসকদের মত অবস্থা মেদিনীপুর মেডিকেল কলেজেও হতে পারে। এখানেও নেই উপযুক্ত পরিকাঠামো। তাই সিসিটিভি ক্যামেরা সহ পর্যাপ্ত নিরাপত্তা দাবি করে, আর জি কর কাণ্ডের প্রতিবাদে মেদিনীপুর মেডিকেল কলেজের জু…

 

 

মেদিনীপুর: আর জি কর মেডিকেল কলেজের চিকিৎসকদের মত অবস্থা মেদিনীপুর মেডিকেল কলেজেও হতে পারে। এখানেও নেই উপযুক্ত পরিকাঠামো। তাই সিসিটিভি ক্যামেরা সহ পর্যাপ্ত নিরাপত্তা দাবি করে, আর জি কর কাণ্ডের প্রতিবাদে মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা অবস্থান বিক্ষোভ শুরু করলেন হাসপাতালের এমার্জেন্সির সামনে। প্রতিবাদী মিছিল বের করলেন মেদিনীপুর(Medinipur) শহরের রাস্তাতেও।

 

মেদিনীপুর মেডিক্যাল কলেজ(Medinipur Medical college Hospital) হাসপাতালের এই জুনিয়র ডাক্তাররা শনিবার সকাল ন'টা থেকেই তাদের স্বাভাবিক কাজকর্ম বন্ধ রেখেছে। তবে এমার্জেন্সির ক্ষেত্রে পরিষেবা স্বাভাবিক রাখছেন তারা। আরজিকর কাণ্ডের চিকিৎসকনের ঘটনায় অবিলম্বে দোষীদের শাস্তি দাবিসহ মেদিনীপুর মেডিকেলেও এই ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা পরিকাঠামো তৈরি করলেন তারা। এই দাবি করে শনিবার বেলা দশটার পর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সামনে ধরনা অবস্থান শুরু করেন তারা।হাসপাতাল সুপারকে লিখিতভাবে জানান মেদিনীপুর মেডিকেলে এই ধরনের ঘটনা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা পরিকাঠামো তৈরি করানোর জন্য। নিজেদের এই দাবি করে, আর জি কর(R G KAR Medical) কাণ্ডের প্রতিবাদে মেদিনীপুর শহরের রাস্তায় মৌন মিছিল বের করেন এই জুনিয়র ডাক্তাররা দুপুরে।

অন্যদিকে আরজিকর কান্ডে অভিযুক্ত এক সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কে গ্রেফতার করেছে পুলিশ ৷ মহিলা ডাক্তারকে আক্রমনের সময় ঘটনাস্থলে পড়ে থাকা ব্লুটুথ হেড ফোনের সুত্র ধরেই সিভিক ভলেন্টিয়ার কর্মীকে গ্রেফতার করা হয়েছে ৷ 

কোন মন্তব্য নেই