Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Daspur : বিবাহিত গৃহবধূকে নিয়ে পালানোর কুপ্রস্তাব রাজমিস্ত্রির, অভিযুক্ত যুবককে হাতেনাতে ধরে খুটিতে বাঁধলেন গ্রামবাসীরা

দাসপুর: রাজমিস্ত্রির (Mason) কাজ করতে এসে অন্যের স্ত্রীকে ফুঁসলিয়ে নিয়ে পালানোর প্রস্তাব ৷ কৌশলে সেই বধূ প্রস্তাবটি মোবাইলে ভিডিও রেকর্ড করে নেয় ৷ জানিয়ে দেয় পরিবারের সদস্যদের ৷ তারপরই বীরভূমের যুবককে গাছে বেঁধে ফেলেন স্থানীয়রা ৷…

 

দাসপুর: রাজমিস্ত্রির (Mason) কাজ করতে এসে অন্যের স্ত্রীকে ফুঁসলিয়ে নিয়ে পালানোর প্রস্তাব ৷ কৌশলে সেই বধূ প্রস্তাবটি মোবাইলে ভিডিও রেকর্ড করে নেয় ৷ জানিয়ে দেয় পরিবারের সদস্যদের ৷ তারপরই বীরভূমের যুবককে গাছে বেঁধে ফেলেন স্থানীয়রা ৷ ঘটনার খবর যায় পুলিশের কাছে ৷ পুলিশ এসে আটক করেছে যুবককে ৷ এরপরই বহিরাগতদের এলাকায় থাকতে দেওয়া নিয়ে ক্ষোভ তৈরী হয় স্থানীয়দের মধ্যে ৷

 

  চাঞ্চল্যকর ঘটনাটি পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার দাসপুর (Daspur) থানার সিংহচক গ্রামে। জানা যায়, সিংহচক গ্রামে বেশ কিছুদিন ধরে বীরভূম (Birbhum) থেকে থেকে রাজমিস্ত্রির কাজ করতে এসেছে অভিযুক্ত হাসান শেখ।কাজ করার সুবাধে অনেকে প্রতিবেশীদের সাথে পরিচিত হয়ে গিয়েছিল সে ৷ তারপরই স্থানীয় এক বধূকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল নাকি সে ৷ কয়েক দিন ধরেই দাসপুরের সিংহচক গ্রামের এক গৃহবথুকে কুপ্রস্তাব দেয় ৷ বৃহস্পতিবার ওই গৃহবধূকে ওই যুবক তার সাথে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয় ৷ বধূ কৌশলে তার ভিডিও রেকর্ড করে ফেলে ৷ তারপরেই তৎক্ষণাৎ প্রতিবেশীদের জানিয়ে দেয় ওই গৃহবধূ।


ঘটনা জানাজানি হতেই ক্ষোভ তৈরী হয় ৷ এলাকার মানুষজন ওই যুবককে খুঁটিতে বেঁধে ফেলে ৷ পরে দাসপুর থানার পুলিশের (Daspur police station) হাতে তুলে দেয়। এলাকার মানুষের দাবি- তাদের এলাকায় এরকম বহু অচেনা ব্যক্তি রাজমিস্ত্রির কাজ করার জন্য আশ্রয় নিয়েছে, তাই তারা পুলিশ প্রশাসনের কাছে দাবি রেখেছেন সমস্ত ব্যক্তির সঠিক পরিচয় পত্র যাচাই করে যেমন এই এলাকাতে রাখা হয়। আর ওই অভিযুক্ত যুবকের উপযুক্ত শাস্তি ও দাবি করেছেন তারা।



Daspur, Midnapore, Paschim Medinipur, Midnapore town, Medinipur, Daspur, Ghatal, love affair, 

 

কোন মন্তব্য নেই