Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Nabanna Abhijan : আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের জালে জেলার অনেকেই, দাসপুরে রাস্তায় শুয়ে বিজেপি কর্মীরা

Midnapore : আর জি কর (RGkar) ইস্যুতে বিরোধী ছাত্র সংগঠনের ডাকে নবান্ন  অভিযান (Nabanna Abhijan) ছিল মঙ্গলবার। সেই কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুর (Paschim medinipur) থেকেও বিভিন্ন যুবক যুবতীরা যাওয়ার জন্য বেরিয়েছিলেন। মেদিনীপুর স্ট…

 

Midnapore : আর জি কর (RGkar) ইস্যুতে বিরোধী ছাত্র সংগঠনের ডাকে নবান্ন  অভিযান (Nabanna Abhijan) ছিল মঙ্গলবার। সেই কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুর (Paschim medinipur) থেকেও বিভিন্ন যুবক যুবতীরা যাওয়ার জন্য বেরিয়েছিলেন। মেদিনীপুর স্টেশনে(Midnapur station) তাদের নেতৃত্ব দিয়ে নবান্নতে নিয়ে যাচ্ছিলেন বিজেপির (BJP) জেলা সহ-সভাপতি ডঃ শঙ্কর গুছাইত। ছিলেন বেশিরভাগ বিজেপির নেতা কর্মীরা ৷ সেখানেই হাজির হলেন কোতোয়ালি থানার (kotowali ps) পুলিশ৷ হটাত্ পুরনো একটি মামলায় তাকে আটক করল স্টেশন থেকেই। আর এই আটক করার পর্বে রীতিমতো টানা হেঁচড়া চলল দীর্ঘক্ষণ। বিজেপির দাবি এমন ভাবে নাকি রাত থেকেই অনেককে আটক করা হয়েছে ৷ একইভাবে দাসপুরে (Daspur) বিজেপি কর্মীদের দুটি বাস আটকায় পুলিশ ৷ ছাত্রসমাজের আন্দোলনে (Chatrasomaj movement) বিজেপির ভূমিকা কি জানতে চেয়ে বাস আটকাতেই বিজেপি কর্মীরা রাস্তায় শুয়ে অবরুদ্ধ করে দেয়  সব ৷ পরে পুলিশ জোরপুর্বক সকলকে সরিয়ে রাস্তা স্বাভাবিক করেছে৷

 


প্রথম ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের মেদিনীপুর স্টেশনে (Medinipur station)। ছাত্র সমাজের নামে এই আন্দোলন হলেও পশ্চিম মেদিনীপুরে পরিচিত বিজেপির নেতা কর্মীরাই মূলত যাচ্ছিলেন এই আন্দোলনে যোগ দিতে। বিজেপির পক্ষ থেকে জেলা সহ-সভাপতি ডঃ শঙ্কর গুছাইত বলেন-" ছাত্র সমাজ আহ্বান জানিয়েছিল, তাই বিজেপির প্রত্যেকটি পরিবার থেকে একজন করে সদস্য আমরা যাচ্ছি। আর জি কর কাণ্ডের প্রতিবাদে আমরা সকলেই শামিল হবো।"শংকর গুছাইত ও অন্যান্য বিজেপি নেতারা এদের নেতৃত্ব দিয়ে পুরুলিয়া এক্সপ্রেসের (Purulia Express) উঠতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় কোতোয়ালি থানার আইসি ও অন্যান্য পুলিশ কর্মীরা গিয়ে রীতিমতো তুলে নিয়ে চলে আসেন আটক করে শঙ্কর গুছাইতকে। পুরনো মামলায় তাকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।এই ঘটনার পর সেখানে উপস্থিত বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ বলেন-" কেশপুর জুড়ে এমন অনেক বিজেপির নেতাকর্মীকে রাতভর অভিযান চালিয়ে পুলিশ আটক করেছে। যাতে কেউই নবান্ন অভিযানে যেতে না পারে। তৃণমূল ছাড়া অন্য কাউকে মাঠে থাকতে দেবে না পুলিশ। তাই এই কাণ্ড করেছে।"

 

অন্যদিকে বেলা বাড়তেই বাসে করে ঘাটালের (Ghatal) বিভিন্ন এলাকা থেকে বিজেপি কর্মীরা নবান্নের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন ৷ তারা দাসপুরের কলোড়া এলাকাতে পৌঁছাতেই সেখানে পুলিশ দুটি বাসকে আটক করে ৷ নবান্নে ছাত্রসমাজের আন্দোলনে বিজেপির নেতা কর্মীদের কি ভূমিকা জানতে চেয়ে প্রশ্ন করে আটকে দেয় বাস ৷ তারপরেই প্রতিবাদে বিজেপি কর্মীরা রাস্তায় শুয়ে দাসপুর মেছগ্রাম (Mechagram) রাস্তা বন্ধ করে দেয় ৷ বিক্ষোভ উত্তেজনা শুরু হয়ে যায় ৷ পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী সেখানে হাজির হয় ৷ জোরপুর্বক বিজেপি কর্মীদের(BJP workers) সেখান থেকে তুলে সরিয়ে দেয় ৷ 

কোন মন্তব্য নেই