Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

RGkar : ৯ হাজার কালো রাখি রাত জেগে তৈরি করলেন মেদিনীপুর মেডিকেলের পড়ুয়ারা,"অভয়ার ভাই"রাখি পরানো হল মেদিনীপুর শহরবাসীকে।

মেদিনীপুর: আরজিকর(RGkar) ইসুতে প্রতিবাদ রাখি বন্ধনেও(rakshabandhan)। রাখির রঙিন রং পাল্টে করে দেওয়া হল কালো। প্রতিটি রাখিতে প্রতিবাদের ভিন্ন স্লোগান লেখা। এমন ৯ হাজার রাখি তৈরি করে মেদিনীপুরে(Midnapur) রাখি পরানোর কর্মসূচি করলেন…

 

মেদিনীপুর: আরজিকর(RGkar) ইসুতে প্রতিবাদ রাখি বন্ধনেও(rakshabandhan)। রাখির রঙিন রং পাল্টে করে দেওয়া হল কালো। প্রতিটি রাখিতে প্রতিবাদের ভিন্ন স্লোগান লেখা। এমন ৯ হাজার রাখি তৈরি করে মেদিনীপুরে(Midnapur) রাখি পরানোর কর্মসূচি করলেন মেদিনীপুর মেডিকেল কলেজের(medinipur medical college) জুনিয়র ডাক্তাররা(junior doctor)। রবিবার রাত জেগে এই রাখি তৈরি করেছেন তারা। সোমবার সকাল থেকে পরানো শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। বিকেল থেকে মেদিনীপুর শহর (Midnapur town) ঘুরে পথচারীদের সেই প্রতিবাদীরা রাখী পরালেন পরালেন মেদিনীপুর মেডিকেলের ছাত্র ছাত্রীরা। স্লোগান ছিল –উই ওয়ান্ট জাস্টিস(we want justice)৷

 

মেদিনীপুর মেডিকেলের এই জুনিয়র ডাক্তাররা এগারো তম দিনেও ধরনা অবস্থানে অনড় রয়েছেন। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সুপার এর রুমের সামনে সেই ধরনা অবস্থানে বসে রয়েছেন।সেখানে বসেই রাখীর দিনে প্রতিবাদী রাখী বানালেন ডাক্তারেরা ৷ জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন-" ৯ হাজার এরকম প্রতিবাদী রাখি তৈরি করা হয়েছে। হাসপাতালে থাকা বিভিন্ন কর্মী চিকিৎসক পুলিশ সাধারণ মানুষ সকলকেই সেই রাখি পরানো হচ্ছে। প্রতিটি রাখিতে বিভিন্ন রকম প্রতিবাদী স্লোগান রয়েছে। রাখিতে প্রত্যেকটাতেই লেখা রয়েছে "অভয়ার ভাই"(abhayar bhai), সোমবার বিকেলে মেদিনীপুর শহর ঘুরে এই রাখি পথ চলতে মানুষ ও সাধারণ মানুষকে পরানো হ।" সোমবার বিকেলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রতিবাদী জুনিয়ার ডাক্তারের প্রতিবাদ মিছিল বের করেন মেদিনীপুরের রাস্তায় ৷ মাথায় ব্যান্ডেজ বেঁধে প্রতিবাদী পোস্টার ব্যানার নিয়ে , নিজেদের তৈরী প্রতিবাদ শুরু করেন তাঁরা ৷ মেদিনীপুর শহর পরিক্রমা করেন এই প্রতিবাদীরা ৷

 

তবে ১১ তম দিনে পড়ে যাওয়া এই আন্দোলনের (RGkar Movement) কারণে বহু সাধারণ মানুষ চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন। মেদিনীপুর মেডিকেলে আউটডোর পরিষেবা পুরোপুরি বন্ধ। ইমারজেন্সি রোগী (emargency patient) এলে তাদের কিছুটা চিকিৎসা করছেন সিনিয়র চিকিৎসকরা। ফলে চরম বেহাল পরিস্থিতি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালেও। সকলেই চেষ্টা চালাচ্ছেন যাতে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে। এই প্রসঙ্গে বিজেপির (BJP) জেলা মুখপাত্র অরূপ দাস জানিয়েছেন-" জুনিয়র ডাক্তারদের আন্দোলন যুক্তিযুক্ত। আমরা সর্বতোভাবে সমর্থন করি। কিন্তু আমাদের এটাও ভাবতে হবে গ্রামের বহু গরীব মানুষ রয়েছেন যাদের অন্যত্র চিকিৎসা করানোর সামর্থ্য নেই, তাদের কথা মাথায় রেখে সকলকে অনুরোধ করব এবার চিকিৎসা পরিষেবাটা স্বাভাবিক হোক। "

কোন মন্তব্য নেই